রাজধানীর ভাটারায় এক পুলিশ কর্মকর্তার ভাড়া দেওয়া বাড়িতে অভিযান চালিয়ে ২৬ নারীসহ ৮৪ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ অভিযান মঙ্গলবার দুপুর পর্যন্ত চলে।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন ডিবির প্রধান শফিকুল ইসলাম।
ডিবি সূত্র জানায়, ওই বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজন করা হতো এবং মাদকের আসর বসত। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়।
বাড়িটির মালিক পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) আবদুল্লাহ আল জহির। তিনি পুলিশ সদর দফতরের মেইনটেন্যান্স অ্যান্ড রিপেয়ার শাখায় কর্মরত। তবে তিনি বা তার পরিবারের সদস্যরা ওই বাড়িতে থাকতেন না। বাড়িটি ভাড়া দেওয়া হয়েছিল।
ডিবি সূত্র জানায়, বাড়িটিতে প্রতি রাতে ডিজে পার্টি ও মদের আসর বসার তথ্য ছিল। এ তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।
রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৩ নেতা গ্রেফতার