মামলার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন দিলীপ আগারওয়ালা, ফের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ অক্টোবর ২০২৬, ১৪:০৪ আপডেট : ২৫ অক্টোবর ২০২৬, ১৪:০৪

জুলাই আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থী আ. জব্বারকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় করা মামলায় ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে জিজ্ঞাসাবাদের জন্য ফের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেছেন পুলিশ। রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়, এ মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিলেও ঘটনা সম্পর্কে ব্যপক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন।

রবিবার (২৫ অক্টোবর) মামলার তদন্ত কর্মকর্তা উত্তরা পশ্চিম থানার উপপরিদর্শক মো. সুমন মিয়া এই আবেদন করেন। ঢাকা চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট আদালতে এ সংক্রান্ত শুনানি অনুষ্ঠিত হবে। 

ওই আবেদনে উল্লেখ করা হয়, চার দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে এ মামলার গুরুত্বপূর্ণ তথ্য দিলেও ঘটনা সম্পর্কে ব্যাপক গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছেন। আসামির দেওয়া তথ্য যাচাই-বাছাই চলছে। মামলার মূল রহস্য উদঘাটন,ব্যবহৃত অস্ত্র উদ্ধার, অন্যান্য আসামিদের গ্রেফতার করতে আরও সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ প্রয়োজন। 

রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এসব তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে, গত ২১ অক্টোবর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত আসামির দ্বিতীয় দফায় চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। 

গত ১৯ অক্টোবর রাজধানীর বনানীর একটি বাসা থেকে ডায়মন্ড ওয়ার্ল্ডের স্বত্বাধিকারী দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেপ্তার করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন ৬৭৮ কোটি ১৯ লাখ চোরাচালানের অভিযোগে মানি লন্ডারিং আইনে এক মামলায় দিলীপ আগারওয়ালার এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। বুধবার এক দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানো আদেশ দেয় একই আদালত। 

মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় উত্তরা পশ্চিম থানাধীন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওপর বিএনএস সেন্টারের সামনে গুলিবিদ্ধ হন আ. জব্বার। একই বছরের ২৬ সেপ্টেম্বর পর্যন্ত তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরে কিছুটা সুস্থতা অনুভব করায় ২০২৫ সালের ২৭ মার্চ আ. জব্বার বাদী হয়ে উত্তরা পশ্চিম থানায় হত্যাচেষ্টা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৫০ জনের নাম উল্লেখসহ ১০০-১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। 

এর আগে, সোনা ও হীরা চোরাচালান, প্রতারণা, জালিয়াতি এবং অর্থপাচারের অভিযোগে আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দিলীপ কুমার আগরওয়ালাকে গ্রেফতার করেছিল তৎকালীন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। ওই দিন মধ্যরাতে রাজধানীর গুলশানে ডায়মন্ড ওয়ার্ল্ডের কার্যালয় ঘিরে দীর্ঘ অভিযান চালিয়ে তাকে হেফাজতে নিয়েছিল সংস্থাটি।

পরবর্তী সময়ে জুলাইয়ের কোটা সংস্কার আন্দোলনের সময় রাজধানীর বাড্ডায় হৃদয় আহমেদ নামে এক কিশোর হত্যার ঘটনায় দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। ওই হত্যা মামলায় তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করে পুলিশ। পরে তিনি আদালত থেকে জামিনে মুক্তি পেয়েছিলেন।

/এআই/আইএএম/
সম্পর্কিত
সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের ১৭২ কোটি টাকার দুর্নীতি মামলার চার্জশিট গ্রহণ
‘শুধু একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্য করা যুবকের ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
ধর্ষণ ও ব্ল্যাকমেইলিংয়ের অভিযোগ: ঢাবি ছাত্রকে ৩০ দিনের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ
সর্বশেষ খবর

কড়া নিরাপত্তার মধ্যেও ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ-সহিংসতা
কড়া নিরাপত্তার মধ্যেও ইতালির বড় শহরগুলোতে বিক্ষোভ-সহিংসতা
সর্বাধিক পঠিত
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা অর্ধকোটি টাকা আর ৮ ভরি স্বর্ণালঙ্কার নেই
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
‘আমার মৃত্যুর জন্য দায়ী ইউএনও’ ফেসবুকে সহকারী কমিশনারের পোস্ট
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
লাখ লাখ টাকার মাঝে মিললো এক চিঠি, যা লিখলেন তারেক রহমানকে
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘রাজীব ছিলেন খুব সুদর্শন’, প্রথম সাক্ষাতের স্মৃতি জানালেন সোনিয়া
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’
‘ছোট মেয়েরা প্রেমিক নিয়ে হোটেলে চলে আসে, এনআইডি ছাড়া ভাড়া দিলে ব্যবস্থা’