রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৭৪ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে ৪৮টি মামলা দায়ের করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার ডিএমপির এডিসি (মিডিয়া) নিয়াজ মেহেদি জানান, রমনা বিভাগ ৪০ জন, লালবাগ বিভাগ ৫০ জন, ওয়ারী বিভাগ ৫২ জন, মতিঝিল বিভাগ ৪৭ জন, তেজগাঁও বিভাগ ৬৩ জন, মিরপুর বিভাগ ১০৩ জন, গুলশান বিভাগ ৪৮ জন, উত্তরা বিভাগ ৫৩ জন ও গোয়েন্দা বিভাগ ১৮ জনকে গ্রেফতার করেছে।
অভিযানকালে ২টি হাত বোমা, ৮টি ছুরি, ২টি চাপাতি, ১টি রাম দা, ১টি অটোরিকশা, ১১১টি মোবাইল, ৫ হাজার ৭২০ পিস ইয়াবা, ৩৩ কেজি ২ গ্রাম গাঁজা, ৫ বোতল দেশী মদ, ও একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।