দুই বছর কোথায় আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম

ইমরান আলী 
২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯ আপডেট : ২৩ নভেম্বর ২০২৬, ১২:১৯

রাজধানীর অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলামকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করে তিনি দেশের বাইরে যাওয়ার চেষ্টা করছিলেন। এ সময় তাকে গ্রেফতার করা হয়। থাই এয়ারওয়েজে করে থাইল্যান্ড যাওয়ার জন্য বিমানবন্দরে আসেন তিনি। 

২০২৪ সালের ৫ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ২৩ নভেম্বর পর্যন্ত আত্মগোপনে ছিলেন আসলাম। সময়টা দুই বছরেরও বেশি। আন্ডারওয়ার্ল্ড কাঁপানো অন্যতম শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম এতদিন কোথায় আত্মগোপনে ছিলেন-এ প্রশ্ন উঠেছে। পুলিশের দাবি, ঢাকাতেই আত্মগোপনে ছিলেন তিনি।

পুলিশের একটি সূত্র বলছে, কারাগার থেকে বের হওয়ার পর ঢাকাতেই আত্মগোপনে ছিলেন সুইডেন আসলাম। বেশ কয়েকবার গ্রেফতারের চেষ্টাও করা হয়েছিল। 

সূত্র জানায়, পূরাণ ঢাকার লালবাগ ও চকবাজার এলাকায় তার অবস্থান রয়েছে এমন সংবাদের ভিত্তিতে এর আগে অভিযানও চালানো হয়েছিল। কিন্তু তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। 

পুলিশের এক কর্মকর্তা বলেন, এখন যেহেতু তাকে গ্রেফতার করা গেছে, সেহেতু অনেক হত্যাসহ গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়া যাবে। তিনি কোথায় ছিলেন, কে তাকে শেল্টার দিয়েছে সবকিছুই খোলাসা হবে। 

/আইএএম/
সম্পর্কিত
রিমান্ডে পরিচয় বেরিয়েছে ‘বোমারু মামুনের’, যেভাবে পালিয়ে ছিলেন এক জেলায়
এনসিপি নেতাকে গ্রেফতারের পর পুলিশের ওপর ও থানায় হামলা, ৭ পুলিশ আহত
মেশিন দিয়ে তৈরি করছিলেন ইয়াবা, শিখেছেন ইউটিউব ও চ্যাটজিপিটি থেকে
সর্বশেষ খবর
জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর
জাপানের কৃষিতে বাড়ছে বাংলাদেশি শ্রমিকদের কদর
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা
গাজীপুরে আজও মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, ছুটি ১২ কারখানা
হাইকোর্টের আদেশ স্থগিত: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই
হাইকোর্টের আদেশ স্থগিত: পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হতে বাধা নেই
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে আইসিজের রায় কেন ঐতিহাসিক
রোহিঙ্গা জেনোসাইড নিয়ে আইসিজের রায় কেন ঐতিহাসিক
সর্বাধিক পঠিত
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
চীন থেকে বাংলাদেশগামী জাহাজে ৪০৫ টন বিস্ফোরক তৈরির উপাদান, আটক করলো ইন্দোনেশিয়া
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
গোয়েন্দা তথ্য নিতে গিয়ে হামলায় পুলিশ সদস্য নিহত, দৌড়ে বাঁচলেন এএসআই
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
প্লাটুন কী, এক প্লাটুনে কত জনবল থাকে
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
গোপালগঞ্জে বিজিবির কার্যক্রম কী, স্পষ্ট করলো বাহিনীটি
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক
বেনাপোল সীমান্তে ভারতের হিন্দু সুরক্ষা সমিতির সমাবেশ: ছিলেন মন্ত্রী-বিধায়ক