টকশো-ফেসবুকে আ.লীগের পক্ষে সাফাই গাইলে ব্যবস্থা চেয়ে রিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ নভেম্বর ২০২৬, ১৯:১৭ আপডেট : ২৫ নভেম্বর ২০২৬, ১৯:১৭

টেলিভিশন টকশো ও সামাজিক যোগাযোগমাধ্যমে আওয়ামী লীগের পক্ষে সাফাই গাওয়া, ২০২৪ সালের হত্যাকাণ্ড অস্বীকার বা ন্যায্যতা দেওয়া এবং জুলাই যোদ্ধাদের ‘জুলাই জঙ্গি’ হিসেবে আখ্যায়িত করার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সাতজন জুলাই যোদ্ধার পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী এ এস এম শাহরিয়ার কবির রিটটি দায়ের করেন।

রিট আবেদনে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এ ধরনের কর্মকাণ্ডে জড়িত ব্যক্তি ও সম্প্রচারকারী চ্যানেলের বিরুদ্ধে পেনাল কোডের কয়েকটি ধারা এবং সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। একইসঙ্গে এ বিষয়ে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিলের আবেদন জানানো হয়েছে।

রিটে আরও বলা হয়েছে, আওয়ামী লীগ ও এর অঙ্গ, সহযোগী এবং ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলোর সব পোস্ট, পেজ, অ্যাকাউন্ট ও চ্যানেল অনলাইন ও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে অপসারণ বা ব্লক করতে হবে। দলটির সশস্ত্র ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন এবং মদদদাতাদের বিরুদ্ধে আইন অনুযায়ী রাষ্ট্রদ্রোহ মামলা দায়েরের নির্দেশনাও চাওয়া হয়েছে।

রিট আবেদনকারীরা জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়ে আহত সাতজন। তারা জনস্বার্থে ও সংক্ষুব্ধ ব্যক্তি হিসেবে সংবিধানের ১০২(২) অনুচ্ছেদের অধীনে আবেদনটি করেছেন।

এর আগে গত ১৯ নভেম্বর বিবাদীদের ২৪ ঘণ্টার সময় দিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছিল। তবে নোটিশের জবাব না পাওয়ায় রিট দায়ের করা হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়।

রিটে বলা হয়েছে, গত বছরের ১২ মে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারি করা প্রজ্ঞাপনের মাধ্যমে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর কার্যক্রম নিষিদ্ধ করা হয়। পাশাপাশি নির্বাচন কমিশন দলটির নিবন্ধন স্থগিত করে। তবে নির্বাহী আদেশের মাধ্যমে দেওয়া এই নিষেধাজ্ঞা সাময়িক হওয়ায় সংসদে আইন পাস অথবা অধ্যাদেশ জারির মাধ্যমে দলটিকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও বিলুপ্ত করার আবেদন জানানো হয়েছে।

আবেদনে আরও বলা হয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও গত ১০ নভেম্বর থেকে আওয়ামী লীগ ও এর নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা দেশজুড়ে অগ্নিসংযোগ, বোমাবাজি, হত্যা এবং বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনায় হামলা চালাচ্ছেন। এসব ঘটনার মধ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানা ও বিজিবির গাড়িতে অগ্নিসংযোগ, নড়াইল ও ফরিদপুরে রাজনৈতিক নেতাদের হত্যা, হাসপাতাল ও সংসদ সদস্যের বাসভবনে হামলা এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় অগ্নিসংযোগের চেষ্টার কথা উল্লেখ করা হয়েছে।

রিটে আওয়ামী লীগকে স্থায়ীভাবে নিষিদ্ধ ও সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা, দলটির সম্পদ বাজেয়াপ্ত এবং দেশ-বিদেশে অর্থের উৎস অনুসন্ধানের নির্দেশনাও চাওয়া হয়েছে।

/বিআই/ইউএস/
সম্পর্কিত
আওয়ামী লীগকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে স্থায়ীভাবে নিষিদ্ধের নির্দেশনা চেয়ে রিট
ট্রাফিক আইন লঙ্ঘনে ২৪ ঘণ্টায় ৪১৯১ মামলা
যাত্রাবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার চালক নিহত, কাতারগামী দুই যাত্রীসহ আহত ৩
সর্বশেষ খবর
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগ বগুড়ার বিএনপি নেতা বহিষ্কার
এক বন্দর থেকে ৫৪ লাখ টাকার সরকারি গম চুরি করে জাহাজে আরেক বন্দরে নিলেন তারা
এক বন্দর থেকে ৫৪ লাখ টাকার সরকারি গম চুরি করে জাহাজে আরেক বন্দরে নিলেন তারা
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
মহিলালীগ নেত্রীকে বাংলোয় ডাকা ওসিকে থানা থেকে প্রত্যাহার
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
এক উপজেলা শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ছেয়ে গেছে শেখ হাসিনা ফেরার পোস্টারে
সর্বাধিক পঠিত
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
৩০ লাখ টাকা চাঁদা চাওয়ায় রেস্টুরেন্ট বন্ধ, পুলিশের পাহারায় খোলার পরই গুলি
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
হঠাৎ কেন শেখ হাসিনার মুখপাত্র পদে সৈয়দ মোজাম্মেল আলী, কে তিনি?
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
তিন ছাত্র সংগঠনের আপত্তির মুখে প্রভোস্টের পদ হারালেন অধ্যাপক স্নিগ্ধা
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
মার্কিন নিষেধাজ্ঞার পর ইরানি রিয়ালের রেকর্ড দরপতন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন
নেত্রকোনায় ইউএনও কার্যালয়ে আগুন