বসুন্ধরা সিটিতে অবস্থিত ডায়মন্ড ওয়ার্ল্ড শোরুমের ৩য় বর্ষপূতি অনুষ্ঠিত হলো গত ১৬ই মে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এফবিসিসিআই-এর পরিচালক ও ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগারওয়ালা। ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেড-এর ডিস্ট্রিবিশন ম্যানেজার অলোক কুমার জানান, বসুন্ধরা সিটি শোরুমের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ডায়মন্ডের সকল গহনার উপর থাকছে ৩১ পারসেন্ট ছাড়। এছাড়াও রয়েছে বিশেষ কেনাকাটায় গোল্ড কয়েন জেতার সুযোগ।
/এনএ/








