চাই ঝকঝকে বাথরুম?

আশিকুর রহমান চৌধুরী
২০ মে ২০১৬, ১৪:৩৫আপডেট : ২০ মে ২০১৬, ১৪:৩৭

পরিষ্কার বাথরুম

বাড়ির অন্যসব ঘরের মতো বাথরুমও পরিষ্কার রাখাটা বেশ জরুরি। কারণ বাথরুম পরিষ্কার না থাকলে বাড়ির সৌন্দর্য অনেকখানিই কমে যায়। যতটা সহজ মনে হয় বাথরুম পরিষ্কার রাখাটা ঠিক ততটা সহজ নয়। কিন্তু কিছু ট্রিকস্ ব্যবহারে খুব সহজেই আপনার বাড়ির বাথরুমটি হয়ে উঠবে ঝকঝকে ও সুন্দর । আসুন জেনে নেই বাথরুম পরিষ্কার রাখার কিছু সহজ টিপস্।

জানালার গ্লাস পরিষ্কার করতে পারবেন সহজেই। একটি গ্লাসে পানি নিয়ে তার মধ্যে ৩-৪ টা টি-ব্যাগ ভিজিয়ে রাখুন। চা-পাতার রস পানির সঙ্গে মিশে গেলে পানিটি একটি স্প্রে বোতলে ঢেলে নিন। এরপর পানিটি জানালার গ্লাসে স্প্রে করে পেপার দিয়ে ভালভাবে মুছে নিন, দেখবেন পরিষ্কার হয়ে গেছে।

একটি ওয়াশিং ব্রাশের ভিতরে অর্ধেক সাদা ভিনেগার ও অর্ধেক লিকুইড সাবান মিশিয়ে বাথরুমের কোনা গুলো ব্রাশ করুণ দেখবেন কেমন চকচক করছে।

যদি দেখেন বাথরুমের ফিটিংক্সগুলো কালচে হয়ে গেছে তাহলে কোন কেমিক্যাল ব্যবহার না করে পাকা পাতি লেবু ঘষুন। পরিষ্কার হবেই।

আপনার বেসিনের পানির কলটি যদি কালসে হয়ে যায় তাহলে একটি ছোট তোয়ালে সাদা ভিনেগারে ভিজিয়ে কলটি পেঁচিয়ে রাখুন ৩০ মিনিট। এরপর টুথব্রাশ দিয়ে মেজে পানি দিয়ে ধুয়ে ফেলুন। দেখাবে নতুনের মতো।

বাসার ব্রাশ রাখার পাত্রটি ময়লা হয়ে গেলে পাত্রটি ডিস ওয়াসারে রেখে পরিষ্কার করে নিন।

এবার জানা যাক টয়লেট কিভাবে পরিষ্কার করবেন। প্রথমে ফ্লাশ ট্যাংকে ২৫০ এমএল সাদা ভিনেগার ঢালুন। এরপর একটি বোতলে সাদা ভিনেগার নিয়ে স্প্রে করে টয়লেটের চারপাশ পরিষ্কার করুন। তুলা ভিনেগারে ভিজিয়ে টয়লেটে ভিতরের অংশে লাগিয়ে রাখুন। এবার টয়লেটটি ভালভাবে ব্রাশ করে ফ্লাশ করুণ। পাবেন চকচকে টয়লেট।

আপনার টয়লেটের ব্রাশটি টয়লেট ক্লিনারের মধ্যে ডুবিয়ে রাখুন পরিষ্কার ও জীবানু মুক্ত হবে।

ওয়াশিং মেশিনের ভিতরে জমে থাকা ময়লা পরিষ্কার করতে ভ্যাকুয়াম ক্লিনারের মাথায় গোল কাগজের রোল লাগিয়ে সহজেই পরিষ্কার করুন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম