আগামী ৪ জুন শনিবার ছুটি উৎসব আয়োজন করেছে লা মেরিডিয়ান ঢাকা। গরমের ছুটিতে স্কুল বন্ধের গৎবাঁধা দিনগুলো থেকে ছুটি নিয়ে একটি দিন বাবা-মা তাদের সন্তানকে নিয়ে মেতে উঠতে পারেন এই ছুটি উৎসবে।
সারা বিশ্বের লা মেরিডিয়ান পরিবারের ঐতিহ্যের অংশ হিসেবে বাংলাদেশে আয়োজিত এ উৎসবে থাকছে শিশুদের আনন্দ উপভোগের অসংখ্য আয়োজন।
৪ জুন শনিবার সকাল ১১ টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত লা মেরিডিয়ানের ক্ষুদে অতিথিরা মেতে উঠতে পারবে মজার সব আয়োজনে। পাস্তা তৈরির প্রশিক্ষণ, এক্লেয়ার আর্ট টিউটোরিয়াল, টি পার্টি এবং কমিউনিটি আর্ট প্রজেক্ট আয়োজনগুলোতে ৩০ জন শিশু অংশগ্রহণের সুযোগ পাবে। যারা আগ্রহী তাদের আগে থেকেই নির্দিষ্ট প্রোগ্রামের জন্য নিবন্ধন করতে হবে। নিবন্ধন চলবে ৪ জুন সকাল পর্যন্ত।
দুপুর ১২ টা থেকে হোটেল শেফের তত্ত্বাবধানে ৩০ জন শিশু পাবে পাস্তা তৈরির সুযোগ।
এক্লেয়ার আর্ট প্রশিক্ষণেরও চমৎকার সুযোগ থাকছে এদিন। এলিসের টি পার্টির মত সন্ধ্যায় ক্ষুদে অতিথিদের জন্যই থাকবে টি পার্টির আয়োজন। তাছাড়া পরিবারের সবাইকে নিয়ে বলরুমে বড় পর্দায় সিনেমা দেখা, পুতুল নাচ ও ছবি আঁকার আয়োজনও থাকছে।
১২ বছরের কম বয়সী শিশুদের এই আয়োজনে প্রবেশ এবং অংশগ্রহণে কোনও অর্থ ব্যয় করতে হবে না। শিশুদের নিয়ে যে অভিভাবকরা আসবেন তাদের জন্যও থাকছে ঈদ ফ্যাশন, বিভিন্ন রকমের খাবার এবং বইযের প্রদর্শনী।
লা মেরিডিয়ানের গরমের ছুটি উৎসবের সহ-আয়োজক ফান ফ্যাক্টরি রাইডস।
যোগাযোগ: ০১৯৯০৯০০৯০০
/এনএ/








