মজাদার আপেলের হালুয়া

লাইফস্টাইল ডেস্ক
০১ জুন ২০১৬, ১২:১৯আপডেট : ০২ জুন ২০১৬, ১৫:১৭
image

ডেজার্ট মেন্যুতে ভিন্নতা নিয়ে আসতে তৈরি করে ফেলতে পারেন আপেলের হালুয়া। খুব কম সময়েই তৈরি করতে পারবেন মজাদার এই আইটেমটি।

আপেলের হালুয়া

জেনে নিন রেসিপি-   

উপকরণ

আপেল- ১টি
ছানা- ১/৪ কাপ (চিনি ছাড়া)
চিনি- ১/৪ কাপ
ঘি- ১/৪ কাপ
এলাচ গুঁড়া- ১/২ চা চামচ
ক্যাশিউ নাট গুঁড়া- ১/২ টেবিল চামচ
আমন্ড- ১/২ টেবিল চামচ

প্রস্তুত প্রণালি
আপেলের খোসা ছাড়িয়ে টুকরা করে নিন। চুলায় প্যানে ঘি দিয়ে ক্যাশিউ নাট ও আমন্ড ভাজুন কিছুক্ষণ। আপেলের টুকরা দিয়ে চুলার জ্বাল কমিয়ে দিন। নাড়তে থাকুন ঘনঘন। ১০ মিনিট পর ছানা ও চিনি দিয়ে নাড়ুন। আরও কিছুক্ষণ পর মিশ্রণ ঘন হয়ে আসলে এলাচ গুঁড়া, ক্যাশিউ নাট ও আমন্ড ছিটিয়ে নামিয়ে ফেলুন। ডেজার্ট হিসেবে পরিবেশন করুন মজাদার আপেলের হালুয়া।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের