ছুটিতে সুপ্তধারা ঝর্ণায়!

সাদ্দিফ অভি
২০ জুন ২০১৬, ১৬:৫১আপডেট : ২০ জুন ২০১৬, ১৭:৫৫

        সুপ্তধারা ঝর্ণা     

বর্ষাকালে পাহাড়ি ঝর্ণার এক মনোমুগ্ধকর দৃশ্য উপভোগ করতে চাইলে যেতে পারেন চট্টগ্রামের সীতাকুণ্ড ইকো পার্কে। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ঐতিহ্যবাহী চন্দ্রনাথ রির্জাভ ফরেস্ট ব্লকের প্রাকৃতিক সৌন্দর্যে সুশোভিত চিরসবুজ বনাঞ্চলের সীতাকুণ্ড ইকোপার্কে সুপ্তধারা নামের এই ঝর্ণাটি অবস্থিত।  পার্কের ভেতরে কিছুদূর গেলেই এই বিশাল ঝর্ণার দেখা মিলবে। সবুজ ঘেরা চারপাশের মাঝখানে এই ঝর্ণার রূপ অন্যরকম। দেশের অন্যান্য প্রান্তের ঝর্ণার তুলনায় এটি কিছুটা হাতের নাগালে।

কীভাবে যাবেন:
ঢাকা থেকে বাসে অথবা ট্রেনে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে ট্যাক্সি বা সিএনজি্ অথবা বাসে করে সীতাকুণ্ড বাজার আসতে পারবেন। এটি চট্টগ্রাম শহর থেকে ৩৭ কিলোমিটার ও সীতাকুণ্ড বাজার থেকে ১ কিলোমিটার দূরে অবস্থিত। 
কিংবা ঢাকা থেকে বাসে গেলে সীতাকুণ্ড বাজারও নেমে যেতে পারেন। সীতাকুণ্ড বাজার থেকে লোকাল সি.এন.জি বা ইজি বাইক অথবা রিকশায় সীতাকুণ্ড ইকোপার্কের গেটে চলে আসবেন। পার্কের ভেতরে ম্যাপ দেওয়া আছে। সেটা অনুসরণ করে গেলে ঝর্ণা পর্যন্ত পৌঁছে যাবেন।

সাবধানতা:  
* ঝর্ণা যাওয়ার পথে দীর্ঘ সিঁড়ি বেয়ে নীচে নামা লাগে তাই ভারি ব্যাগ নিয়ে নামবেন না, পরে উঠতে কষ্ট হবে। প্রয়োজনে উপরে ব্যাগগুলো রেখে একজনকে পাহারায় রেখে আসুন।
* সিঁড়িগুলো বৃষ্টিতে পিচ্ছিল হয়ে যায় তাই সাবধানে সময় নিয়ে ধীরে ধীরে নামবেন। কারও সাথে প্রতিযোগিতা করতে যাবেন না। জীবনের মূল্য বেশি। ভাল গ্রিপ ওলা বেল্ট স্যান্ডেল পড়ে নেবেন। 
* ঝর্ণায় যাওয়ার পথে ঘন বন পড়বে যা জোঁকের আড্ডাখানা। তাই সাথে লবণ বা গুল নিয়ে নেবেন।

সম্পর্কিত
সর্বশেষ খবর
যুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
কী, কেন, কীভাবেযুক্তরাষ্ট্র থেকে কেন ১০ বিলিয়ন ডলারের স্বর্ণ সরিয়ে নিলো নেদারল্যান্ডস
আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক
আমি কাঁদছি, বাঁচবো কিনা জানি না, মালিককে হোটেলে রেখে কোটি টাকা নিয়ে উধাও চালক
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
সরকারি এই কর্মকর্তা যেখানে যান সেখানেই লাগে ঝামেলা
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
স্বর্ণ চোরাচালান রোধে শাহজালাল বিমানবন্দরে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি 
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
কেন ভারত ছাড়লেন আনুশকা-বিরাট? মুখ খুললেন মাধুরীর স্বামী
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো যুক্তরাষ্ট্রের ভাস্কর্য
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
রুশদের পা ধরেও রেহাই পাইনি, প্রথম দিনই ড্রোন হামলায় ১৭ বাংলাদেশি মারা গেছেন
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’