ঝাল-মিষ্টি মালাই কাবাব

নাসরিন হোসেন
১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:২৯আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০১৬, ১৮:৪০

মালাই কাবাব-১

 

ঈদ শেষ কাল থেকে অফিস শুরু হয়ে যাচ্ছে। তবে খাওয়া-দাওয়া কিন্তু শেষ হয়নি। এখনও কাবাব আইটেম খাওয়াই হয়নি অনেকের। আজকে বাংলা ট্রিবিউন দিচ্ছে মাংসের মালাই কাবাবের রেসিপি।

উপকরণ:

গরুর মাংসের কিমা – ২কাপ

আদা বাটা- ১ চা চামচ

জিরা গুঁড়া- ১ চা চামচ

মরিচ গুঁড়া-১  চা চামচ

ছোলার ডাল – আধ কাপ

এলাচ/দারচিনি/ লবঙ্গ- ৩/৪টি

লবণ- পরিমাণ মতো

ডিম- একটি

কাঁচামরিচ- ২/৪টি

কর্ন ফ্লাওয়ার – ১ টেবিল চামচ

মালাই কাবাব

প্রণালি:

সব উপকরণ একসঙ্গে সেদ্ধ করে মিহি করে বাটতে হবে। তারপর কর্ন ফ্লাওয়ার ডিম, পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে মাখিয়ে গোল গোল বল করে বা শামি কাবাব আকৃতি দিয়ে তেলে ভাজতে হবে।

দ্বিতীয় ধাপ: এবার তৈরি করতে হবে মালাই গ্রেভি।  এই গ্রেভিতেই মাখামাখা হবে কাবাব।

উপকরণ:

নারকেলের দুধ-১ কাপ

আদা বাটা- ১ চা চামচ

রসুন বাটা – ১ চা চামচ

পেঁয়াজ বাটা – ২ টেবিল চামচ

শুকনো ঝালের গুঁড়া – ১ চা চামচ

মধু-১ চা চামচ

বাদাম বাটা -১ টেবিল চামচ

ক্রিম- ১ টেবিল চামচ  

তেল- আধ কাপ

প্রণালি: তেলের মধ্যে সব মশলা দিয়ে ভালো করে কষাতে হবে। মশলা কষানো হয়ে এলে একটু একটু করে নারকেলের দুধ দিতে হবে। তারপর কাবাব বলগুলো দিয়ে অল্প জ্বালে ৫ মিনিট রেখে নামিয়ে নিতে হবে। নামানোর আগে ক্রিম দিয়ে পরিবেশন করুন।

ছবি: সাজ্জাদ হোসেন। 

/এফএএন/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম