খাবার ফেলা যাবে না!

লাইফস্টাইল ডেস্ক
২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৩আপডেট : ২২ সেপ্টেম্বর ২০১৬, ২০:৩৮

 

রাইসবল

প্রায়শই গাদা গাদা খাবার নষ্ট হচ্ছে অনেকের বাসায়। এটা কখনও নিজের ভুলে হয়, কখনও অজান্তে হয়, কখনও খেতে ভালো না হওয়ায় খাওয়া হয় না। প্রতিদিনকার বাড়তি খাবারটি আপনি চাইলেই আপনার বাড়ির আশেপাশে কাউকে দিয়ে দিতে পারেন। অনেকের সেই সুযোগ হয়ে ওঠে না। খাবার বেঁচে যায় রাতে বুয়া আসে দুপুরে। তাকে দেওয়া যায় না। সেক্ষেত্রে ফ্রিজে জমানো খাবারের ব্যবস্থা করতে পারেন আপনি নিজেই।

মাংস তরকারির ঝোল:  বেশির ভাগ সময় দেখা যায় মাংস খাওয়া হয়ে গেছে কিন্তু তরকারির ঝোল রয়ে গেছে। সুযোগ থাকলে সেই ঝোলে আবার মাংস রান্না করে ফেলুন নতুবা সেই ঝোল দিয়ে খিচুড়ি তৈরি করে ফেলুন।

ডাল: বাঙালির বাড়িতে ফ্রিজে জমা খাবারের মধ্যে সবচেয়ে বেশি থাকে ডাল। ডাল চচ্চড়ি করে নতুন করে ধনেপাতা, পেঁয়াজ মিশিয়ে নতুন একটি আইটেম তৈরি করতে পারেন, নতুবা এটিতে একমুঠ পোলাউয়ের চাল দিয়ে খিচুড়ি করে ফেলতে পারেন।

সবজি: একগাদা সবজি রান্না করে ফেলেছেন, কিন্তু কেউ খাচ্ছেন না, সবার নজর মাছ, মাংসের দিকে। এখন এই সবজিগুলোতে এক মুঠো পেঁয়াজ কুচি, ২টো ডিম আর ব্রেডক্রাম্ব, ধনে পাতা আর কাঁচামরিচ কুচি ভালো করে মিশিয়ে গোল গোল পাকোড়া করে ভেজে ফেলুন। মাংস ফেলে ওটা সবাই খাবে নিশ্চিত।

রাইস বল

ভাত: ভাত গলে গেছে, খাওয়া যাবে না। কি করা যায়? কোনও চিন্তা না করে রাইস বল বানিয়ে ফেলুন। রাইস বল বানানোর সোজা রেসিপিটা বাংলা ট্রিবিউনে খুঁজে নিন। একটু বাসি ভাত রয়ে গেছে? ফ্রায়েড রাইস করে ফেলুন। পানি দিয়েছিলেন পান্তা খাওয়ার জন্য কিন্তু একটু গলে গেছে? বেশি ঝাল দিয়ে তাওয়াতে চটা খিচুড়ি করে ফেলুন। খাবার নষ্টের অপবাদ থেকে বাঁচবেন এ যাত্রা।

মাছ:  মাছ রান্নার পর মাছে আঁশটে গন্ধ রয়ে গেছে, কেউ খেতে চাচ্ছে না। ঝোল থেকে তুলে মাছ হালকা পানিতে ধুয়ে নিয়ে কাটা বেছে নিন। এতে ভাজা জিরার গুঁড়া, ধনেপাতা, পুদিনা কুচিসহ পছন্দের সুগন্ধী পাতা, কর্ন ফ্লাওয়ার, ডিম দিয়ে কাটলেট করে ফেলুন। দারুণ জমবে খাবারটা।

কখনোই খাবার নষ্ট করা যাবে না- এটাই হোক আমাদের মূল ইচ্ছা।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম