মাইক্রোওয়েভ ওভেনের ব্যতিক্রমী ব্যবহার

লাইফস্টাইল ডেস্ক
০৬ নভেম্বর ২০১৬, ১৭:২৯আপডেট : ০৬ নভেম্বর ২০১৬, ১৭:৩৪
image

মাইক্রোওয়েভ ওভেন কি কেবল খাবার গরম করার জন্যই ব্যবহার করবেন? একদমই না! ঘরে যদি থাকে মাইক্রোওয়েভ ওভেন, তবে পেঁয়াজ ও রসুনের খোসা ছাড়ানো থেকে শুরু করে বিভিন্ন গৃহস্থালি সমস্যার চটজলদি সমাধান করতে পারবেন সহজেই।

মাইক্রোওয়েভ ওভেনের ব্যতিক্রমী ব্যবহার

রিডার্স ডাইজেস্ট অবলম্বনে জেনে নিন মাইক্রোওয়েভ ওভেনের ব্যতিক্রমী কিছু ব্যবহার-

  • লেবু অথবা কমলা ১০ সেকেন্ড মাইক্রোওয়েভ ওভেনে গরম করুন। রস করা সহজ হবে।
  • রসুনের খোসা ছাড়ানো খুবই কষ্টকর কাজ। এটি সহজ করার জন্য ১৫ সেকেন্ড ওভেনে রেখে তারপর ছাড়ান খোসা।
  • মাইক্রোওয়েভ ওভেনপ্রুভ পাত্রে মুঠো ভর্তি বাদাম নিন। সামান্য তেল দিয়ে নেড়েচেড়ে ওভেনে দিয়ে দিন। দেখুন কয়েক মিনিটের মধ্যেই কেমন চমৎকার টোস্ট হয়ে গেছে!
  • বয়ামের চিনি শক্ত হয়ে গেলে ব্যাগে ঢালুন। টিস্যু পেপার ভিজিয়ে চিনির ব্যাগে দিয়ে ২৫ সেকেন্ড রাখুন ওভেনে। টিস্যুর পানি চিনির দলা ভাঙতে সাহায্য করবে।
  • সবজির খোসা ছাড়ানোর আগে সামান্য তাপে ২ মিনিট মাইক্রোওয়েভ ওভেনে রাখুন। খোসা ছাড়ানো সহজ হবে।
  • আলু ফালি করে মসলা মাখিয়ে মাইক্রোওয়েভ ওভেনে টোস্ট করে নিতে পারেন সহজেই।
  • পেঁয়াজের নিচের অংশ কেটে ৩০ সেকেন্ড রাখুন ওভেনে। বের করে তারপর খোসা ছাড়ান। পানি আসবে না চোখে।

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি