স্বাস্থ্যকর রোস্টেড ক্যাপসিকাম স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
১৩ নভেম্বর ২০১৬, ১৫:২২আপডেট : ১৩ নভেম্বর ২০১৬, ১৫:২৫
image

এই ঠাণ্ডা আবহাওয়ায় গরম গরম স্যুপের বিকল্প নেই। এনার্জি বাড়াতে মজাদার ক্যাপসিকাম স্যুপ খেতে পারেন। এটি শরীরের পানির অভাবও পূরণ করবে। লাল, সবুজ অথবা হলুদ ক্যাপসিকাম দিয়ে তৈরি করতে পারবেন স্বাস্থ্যকর এই স্যুপ।

লাল ক্যাপসিকাম স্যুপ

জেনে নিন কীভাবে তৈরি করবেন-  

উপকরণ
লাল ক্যাপসিকাম- ২টি
তেল- ১ টেবিল চামচ
টমেটো- ৪টি
রসুন- ১ কোয়া
তেজপাতা- ২টি
পানি- ৩ কাপ
দুধ- আধা কাপ
কর্ন ফ্লাওয়ার- দেড় টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
চিনি- ১ চিমটি
গোলমরিচ গুঁড়া- ১ চিমটি
ধনেপাতা কুচি- সামান্য

প্রস্তুত প্রণালি
আস্ত লাল ক্যাপসিকামে তেল মাখিয়ে পুড়িয়ে নিন। কালচে হয়ে গেলে পানি ভর্তি একটি পাত্রে ডুবিয়ে হাত দিয়ে ঘষে নিন ভালো করে। কালচে অংশ উঠে গেলে ক্যাপসিকাম টুকরা করে কেটে বিচি ছাড়িয়ে নিন।
একটি গভীর প্যানে টমেটোর টুকরা, রসুন, তেজপাতা, পানি ও ক্যাপসিকামের টুকরা দিয়ে চুলার আঁচ বাড়িয়ে দিন। ক্যাপসিকাম সেদ্ধ হয়ে গেলে নামিয়ে কিছুক্ষণ অপেক্ষা করুন। ঠাণ্ডা হলে ব্লেন্ডারে সব উপকরণ দিয়ে ভালো করে ব্লেন্ড করে একটি পাত্রে ঢেলে নিন।
কড়াই গরম করে ব্লেন্ড করা মিশ্রণ কিছুক্ষণ ফুটান। ঠাণ্ডা দুধের সঙ্গে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ধীরে ধীরে সেটি দিয়ে দিন কড়াইয়ে। ঘনঘন নাড়বেন যেন দলা ধরে না যায়। চিনি দিয়ে আরও কিছুক্ষণ নাড়ুন। নামিয়ে গোলমরিচ গুঁড়া ও ধনেপাতা কুচি ছিটিয়ে গরম গরম পরিবেশন করুন রোস্টেড ক্যাপসিকাম স্যুপ।

/এনএ/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি