ঝটপট পাস্তা স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
২১ নভেম্বর ২০১৬, ১৪:৩০আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৪:৩২
image

শীতের সবজি আসতে শুরু করেছে বাজারে। সবজি ও পাস্তা দিয়ে মজাদার পাস্তা স্যুপ তৈরি করে ফেলতে পারেন খুব সহজেই। দুপুর অথবা রাতের মেন্যুতে স্বাস্থ্যকর এই স্যুপ খেতে পারবেন নিশ্চিন্তে।

পাস্তা স্যুপ

জেনে নিন কীভাবে তৈরি করবেন পাস্তা স্যুপ-

উপকরণ
পাস্তা- আধা কাপ
ভেজিটেবল স্টক- ২ কাপ
পেঁয়াজ- অর্ধেকটা (কুচি)
রসুন- ১ কোয়া (কুচি)
মটরশুঁটি- ৩ টেবিল চামচ
গাজর- অর্ধেকটা (কুচি)
ধনেপাতা কুচি- পরিমাণ মতো
সেদ্ধ বরবটি কুচি- ১ কাপ
সেদ্ধ সুইট কর্ন- পরিমাণ মতো
ভেজিটেবল অয়েল- ২ টেবিল চামচ
টমেটোর শাঁস- ৩ চা চামচ
কর্ন ফ্লাওয়ার- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
গোলমরিচ গুঁড়া- সামান্য
প্রস্তুত প্রণালি
তেল গরম করে পেঁয়াজ ও রসুন কুচি ভেজে নিন। ভেজিটেবল স্টক দিয়ে দিন পাত্রে। গাজর, ধনেপাতা, বরবটি, সুইট কর্ন, মটরশুঁটি দিয়ে ভালো করে নাড়ুন। সবজি সেদ্ধ হলে টমেটো দিয়ে দিন। পানির সঙ্গে কর্ন ফ্লাওয়ার মিশিয়ে ধীরে ধীরে সেটি ঢেলে দিন স্যুপে। লবণ দিয়ে কয়েক মিনিট চুলায় রেখে স্যুপ নামিয়ে গোলমরিচ গুঁড়া ছিটিয়ে পরিবেশন করুন স্বাস্থ্যকর পাস্তা স্যুপ।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম