জলপাইয়ের মিষ্টি আচার

লাইফস্টাইল ডেস্ক
২৩ নভেম্বর ২০১৬, ১৯:১৬আপডেট : ২৩ নভেম্বর ২০১৬, ১৯:১৯
image

বাজারে জলপাইয়ের ছড়াছড়ি এখন। বেশি করে জলপাই কিনে মজাদার আচার বানিয়ে সংরক্ষণ করতে পারেন পুরো বছর। ডাল অথবা খিচুড়ির সঙ্গে মুখরোচক জলপাইয়ের আচার।  

জলপাইয়ের মিষ্টি আচার

জেনে নিন কীভাবে তৈরি করবেন জলপাইয়ের আচার-  
উপকরণ
জলপাই- ১ কেজি
রসুন- ৩টি (কুচি)
আস্ত লাল মরিচ- ৮টি
দারুচিনি- ২টি
তেজপাতা- ২টি
এলাচ- ৪টি
সরিষা বাটা- ৩ টেবিল চামচ
পাঁচফোড়ন- ৩ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
হলুদ গুঁড়া- ২ চা চামচ
ভিনেগার- ১ কাপ
চিনি- স্বাদ মতো
সরিষার তেল- আধা লিটার
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
জলপাই ধুয়ে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিন। সেদ্ধ জলপাই চটকে হলুদ গুঁড়া, লবণ, মরিচ গুঁড়া, সরিষা  বাটা ও ৪ টেবিল চামচ সরিষার তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নিন। মিশ্রণটি রোদে রাখুন কয়েক ঘণ্টা।
একটি বড় পাত্রে তেল গরম করে আস্ত লাল মরিচ, রসুন কুচি, পাঁচফোড়ন, দারুচিনি ও এলাচ দিয়ে কয়েক সেকেন্ড ভাজুন। চটকে রাখা জলপাই দিয়ে নাড়তে থাকুন। চিনি ও লবণ দিয়ে নাড়ুন। ভিনেগার দিয়ে মৃদু আঁচে ৫ মিনিট রাখুন। আচার নামিয়ে ঠাণ্ডা হলে মুখবন্ধ কাচের বয়ামে সংরক্ষণ করুন।

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম