মচমচে পনির রোল

লাইফস্টাইল ডেস্ক
২৮ জানুয়ারি ২০১৭, ২০:০২আপডেট : ২৮ জানুয়ারি ২০১৭, ২৩:০৮

বিকেলের নাস্তা হিসেবে ঝটপট তৈরি করে ফেলতে পারেন মজাদার পনির রোল। খেতে সুস্বাদু এই আইটেমটি অতিথি আপ্যায়নেও পরিবেশন করতে পারবেন অনায়াসে।

পনির রোল

জেনে নিন কীভাবে তৈরি করবেন পনির রোল-
উপকরণ
কাঁচামরিচ- ২/৩টি (কুচি)
পনির কুচি- দেড় কাপ
আলু- ১টি (সেদ্ধ করে চটকে নেওয়া)
পাউরুটি- ৮ টুকরা
ব্রেড ক্রাম্ব- আধা কাপ
ধনেপাতা কুচি- ২ টেবিল চামচ
প্রক্রিয়াজাত পনির- ৩ টেবিল চামচ (পাতলা করে কেটে নেওয়া)
মরিচ গুঁড়া- ১ চা চামচ
তেল- ভাজার জন্য
চাট মসলা- আধা চা চামচ
লবণ- স্বাদ মতো
প্রস্তুত প্রণালি
একটি বড় পাত্রে পাউরুটি বাদে সব উপকরণ নিয়ে ভালো করে মেখে নিন। পাউরুটির চারপাশের শক্ত অংশ ফেলে বেলে সমান করে নিন। মেখে রাখা পনিরের মিশ্রণ দিয়ে রোল করে নিন পাউরুটি। দুই পাশে কেটে সমান করে নিন। চাইলে মাঝ দিয়ে কেটে দুই ভাগ করে নিতে পারেন। চুলায় প্যান দিয়ে ডুবো তেলে ব্রাউন করে ভেজে তুলুন মচমচে পনির রোল। টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম