চিকেন সল্টটিম্বোকা

লাইফস্টাইল ডেস্ক
২২ মার্চ ২০১৭, ২১:৩৮আপডেট : ২২ মার্চ ২০১৭, ২১:৪০

চিকেন সল্টটিম্বোকা শুধু লবণ দিয়ে মুরগী রেঁধে খেয়েছেন? কেমন স্বাদ? জানেন? অনেকেই ইয়াক করে উঠবেন। লবণের সঙ্গে হালকা পাতলা মশলা দেওয়া হবে। তবে মূল উপাদান লবণ, তারই কত স্বাদ। একবার ঘরে চেষ্টা করেই দেখুন না এই ইউরোপীয় খাবারটা।ইউরোপীয়রা এই খাবারে পাতলা হ্যাম স্লাইস ইউজ করেন। এটা ছাড়াও করা যায়।  

উপকরণ:  

গোল মরিচের গুঁড়া- ১ টেবিল চামচ

ঘন দুধ- আধ কাপ

মুরগীর হাড় ছাড়া বুকের মাংস – ৪ পিস

পছন্দমতো ফ্লেভারের শুকনো পাতা- ১ চা চামচ

(অরিগোনো, থাইম, তুলসি যে কোনও একটা, এখানে পালং শাকও দেওয়া যেতে পারে)

ময়দা- আধ কাপ

তেল – আধ কাপ

লবণ পরিমাণ মতো

প্রণালি:  প্রথমেই মুরগীর মাংস থেতলা করে পাতলা রুটির মতো করে নিতে হবে। এরপর  ট্রেতে এই মাংস ছড়িয়ে দিন, এতে প্রথমে লবণ ছড়িয়ে দিন, এরপর গোলমরিচ ছড়িয়ে দিন। ঘণ দুধ ঢেলে দিন। এর ওপর পালং শাক কিংবা পছন্দের পাতা ছড়িয়ে দিন। এবার বুকের মাংস মুড়ে রোল বানিয়ে নিন। আপনার বাসায় সালামি বা হ্যাম থাকলে সেটি দিয়ে মুড়েও নিতে পারেন। এবার একটি টুথপিক দিয়ে আটকে তেলে আস্তে আস্তে ভেজে তুলুন মুরগীর টুকরোগুলোকে। চাইলে চিকেন স্টক এবং বাটিতে পরে থাকা ঘণ দুধের অংশটুকুও ঢেলে দিতে পারেন ভাজা মুরগীতে। বেশ ভাজা ভাজা হয়ে এলে গরম গরম পরিবেশন করুন টুথপিক খুলে।

চাইলেই ফুড নেটওয়ার্কের ভিডিওতে দেখে নিতে পারেন সল্টটিম্বোকা বানানোর পদ্ধতি।  

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম