ঢাকা মোটর শোয়ের আজ শেষ দিন

হাসনাত নাঈম
২৫ মার্চ ২০১৭, ১৫:২৩আপডেট : ২৫ মার্চ ২০১৭, ১৫:২৪

ঢাকা মোটর শোয়ের আজ শেষ দিন রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে শুরু হওয়া ঢাকা মোটর শোয়ের আজ শেষ দিন। বৃহস্পতিবার এই আয়োজনের উদ্বোধন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি. ইমাম।   উদ্বোধনে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ এখন উন্নত দেশের দিকে এগিয়ে চলছে। দেশের বিনিয়োগ খাতে যে অভূতপূর্ব সাড়া রয়েছে এই গাড়ির প্রদর্শনী তার প্রমাণ। দেশের পরিবহন খাতকে এগিয়ে নিয়ে যাবে এই মোটর শো। এর মাধ্যমে আধুনিক প্রযুক্তি মানুষের কাছে পৌঁছাবে।

 তিনি আরও বলেন, ব্যবসায়ীরা ভালো গাড়ি আমদানি করুন। তাহলে সব ফিটনেসবিহীন গাড়ি বাতিল করা হবে। ঢাকায় বড় ও পাবলিক গাড়ির ব্যবহার বাড়াতে হবে। নতুন সড়ক পরিবহন আইনে ব্যক্তিগত গাড়ি ব্যবহারের ক্ষেত্রে সবাইকে সচেতন হতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রথম ভাইস প্রেসিডেন্ট মো: শাফিউল ইসলাম মহিউদ্দিন, বাংলাদেশ মোটরসাইকেল এ্যাসেমব্লার অ্যান্ড মেন্যুফেকচারর্স এ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মতিউর রহমান, র‍্যাংকন মোটরবাইকস্ লিমিটেডের সিইও সর্দার মো: খালেদ বিন হাসান এবং বিক্রয় ডটকমের মার্কেটিং ডিরেক্টর মিসা আলী।

মোটর শোতে বিভিন্ন দেশের খ্যাতনামা প্রায় ১৮০টি প্রতিষ্ঠান ৩৬০টি স্টলে এই আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণ করেছে। বাংলাদেশে দ্রুত প্রসারমান অটোমোটিভ এ অটো-কম্পোনেন্ট খাতকে আরও বেগবান করার লক্ষ্যে এ প্রদর্শনীর আয়োজন করেছে সেমস্ গ্লোবাল। প্রদর্শনীর অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে আছে বাংলা ট্রিবিউন।

প্রদর্শনীর আজই শেষ দিন।  আজ সন্ধ্যা ৮টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এই আয়োজন উন্মুক্ত থাকবে।

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম