বৈশাখী আয়োজন

বৈশাখী রসনায় এক প্লেট ভাজাভুজি

ফাতেমা আবেদীন
১৩ এপ্রিল ২০১৭, ১৪:২০আপডেট : ১৩ এপ্রিল ২০১৭, ১৪:২০

বৈশাখী রসনায় এক প্লেট ভাজাভুজি বৈশাখের দিন ঘুরতে যাবেন, নাকি বাসায় বসে সারাদিন রান্না করবেন? অনেকে ঘোরাঘুরির পাশে ঘরে রান্নাটাকেও ভীষণ প্রাধান্য দেন। অনেকে শুধুই ঘরে রান্না করেন। কেউ আবার বাইরে খাওয়াটা সেরে নেন। যারা ঘরেই রান্না করছেন তাদের জন্য একসঙ্গে করার মতো এক প্লেট ভাজাভুজির অফার।

কলা, বেগুন, পটল, আলু আর শাক ভাজির একটি প্ল্যাটার তৈরি করে নিন বাসার জন্য। খেতেও মুখরোচক। ঝটপট তৈরি ও করে নিতে পারবেন।

শাক ভাজির জন্য-

শাক- ইচ্ছামতো

রসুন-কুচি- ২টেবিল চামচ

পেঁয়াজ কুচি- ২টেবল চামচ

কাঁচামরিচ ফালি-৩টা

শুকনা মরিচ-৭/৮টি

লবণ- পরিমাণ মতো

তেল- পরিমাণ মতো

প্রণালি:  প্রথমেই শাক ধুয়ে কেটে পানি ঝরিয়ে নিন। চুলায় সামান্য লবণ দিয়ে শাক ভাঁপিয়ে নিন। এবার অন্য একটি কড়াইয়ে শুকনা মরিচ দিন, মরিচ লালচে ভাজা হলে তাতে রসুন-পেঁয়াজ কুঁচি ভেজে নিন। ভাজা হয়ে এলে তাতে ভাঁপানো শাক ছেড়ে আগুণ বাড়িয়ে ভালো করে ভেজে নিন।এসময় পরিমাণ মতো লবণ ছড়িয়ে দিবেন আরেকবার। অনেকে শাকে জিরা, মেথির ফোঁড়ন পছন্দ করেন। তারা পছন্দমতো ফোঁড়ন দিতে পারেন।

বেগুন, কলা, পটল ও আলু ভাজা:

বেগুন, কলা ও পটল ফালি ফালি করে কেটে নিন। আলু খোসা ছাড়িয়ে পাতলা চাক করে কেটে নিন। সবগুলো আইটেম একই বলে নিয়ে এরপর এতে হলুদ-মরিচের গুঁড়া ও লবণ মেশান। লবণ, হলুদ ও মরিচ ভালো করে মাখানো হলে এক মুঠো চালের গুঁড়া মিশিয়ে দিন। এবার চুলায় তেল গরম করে, ডুবো তেলে ভালো করে একটি একটি আইটেম মুচমুচে করে ভেজে তুলুন। এটি মাখিয়ে রাখতে পারেন, যখন যে অতিথি এলেন তাকে ভেজে দিতে পারেন।

এবার প্লেট সাজিয়ে দিন ইচ্ছামতো।

ছবি কৃতজ্ঞতা: পান্থশালা।

/এফএএন/  

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম