কাঁচা হলুদ বারবার

লাইফস্টাইল ডেস্ক
২২ এপ্রিল ২০১৭, ১৭:১৭আপডেট : ২২ এপ্রিল ২০১৭, ১৭:২১

কাঁচা হলুদ ত্বকের যত্নে আমরা নিয়মিত অনেক কিছুই ব্যবহার করি। খুব বাজে পার্শ্ব-প্রতিক্রিয়া থাকার ফলে কেমিক্যাল জাতীয় দ্রব্য অর্থাৎ কসমেটিক্স দিয়ে ত্বকের যত্ন না করাটাই উত্তম। এজন্য দরকার প্রাকৃতিক উপাদান। এ ক্ষেত্রে হলুদের বিকল্প নেই। সবসময় আপনি ত্বকের যত্নে হলুদ ব্যবহার করতে পারেন।

ত্বকের উজ্জ্বলতায়: হলুদের গুঁড়ার সঙ্গে শসার রস অথবা কমলালেবুর রস মিশিয়ে লাগান। ১৫ থেকে ২০ মিনিট পর হালকা গরম পানিতে ধুয়ে ফেলুন। ত্বক এক সপ্তাহেই চকচক করবে।

রোদে পোড়া ত্বক: রোদে পুড়ে রঙ কালো হয়ে গেলে সামান্য দুর্বা ঘাস, কাঁচা হলুদ একসঙ্গে বেটে দুধের সর মিশিয়ে লাগাতে হবে মুখ, গলা, ঘাড়, হাত প্রভৃতি অংশে।

তৈলাক্ত ত্বক: কাঁচা হলুদ বাটার সঙ্গে মেখে এক চামচ লেবুর খোসা বাটা মেশান। এবার মিশ্রণটি মুখে লাগান। ১৫ মিনিট রাখার পর ঠাণ্ডা পানির ঝাপটা দিয়ে মুখটা ধুয়ে নিন।

শুষ্ক ত্বক: কাঁচা হলুদের পেস্ট দুই চামচ, ডিমের কুসুম একটি ও চালের গুঁড়া দুই চামচ একসঙ্গে মিশ্রণ করে ২০ মিনিট মুখে লাগিয়ে রাখুন। এরপর উষ্ণ পানিতে ধুয়ে নিতে হবে।

ব্রণ : রসুনের কোয়া থেঁতো ও হলুদের মিশ্রণ শুধু ব্রণের উপরে লাগান, দিনে দুইবার। দুটিই অ্যান্টিসেপ্টিকের কাজ করে এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য থাকার কারণে হলুদ ব্যাকটেরিয়া প্রতিরোধ করে ব্রণ ও ব্রণজনিত লাল ভাব দূর করে।

মেছতা : চার টেবিল চামচ হলুদের পেস্ট, ১০ টেবিল চামচ দুধ ও দুই টেবিল চামচ ছোলার ডালের বেসন মিশিয়ে ওই মিশ্রণটি দাগের ওপর পুরু করে লাগিয়ে রাখতে হবে ৩০ মিনিট। এর পর পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে ফেলতে হবে।

সব সংকটের সমাধানে কাঁচা হলুদের বিকল্প নেই। নিজের যে সমস্যা সেটি চিহ্নিত করে কাঁচা হলুদ ব্যবহার করেন নিয়মিত।

/এফএএন/

সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের