গরম গরম পেঁয়াজ ভাজা

লাইফস্টাইল ডেস্ক
১৮ মে ২০১৭, ২০:৩৭আপডেট : ১৮ মে ২০১৭, ২০:৩৯

গরম গরম পেঁয়াজ ভাজা পেঁয়াজ বেরেস্তা নাম শুনলেই মন কেমন করে ওঠে। ছোটবেলায় নিশ্চিত মায়ের করে রাখা পেঁয়াজ ভাজা মুঠি মুঠি করে খেয়েছেন। সেই পেঁয়াজ ভাজার পশ্চিমারূপ অনিয়ন রিং। বিকেলের চায়ের সঙ্গে বিস্কুট না রেখে রাখতে পারেন অনিয়ন রিং।

তৈরি করাও খুব সহজ। জেনে নিন কীভাবে তৈরি করবেন অনিয়ন রিং-

উপকরণ:

পেঁয়াজ- ৫/৬টি (বড়)

ময়দা- ১ কাপ

চালের আটা- ২ টেবিল চামচ

কর্ন ফ্লাওয়ার- ১/২ কাপ

বেসন- ১/২ কাপ

কাঁচামরিচ- ২টি

আদা কুচি- ২ চা চামচ

রসুন- ২ কোয়া

লবণ ও তেল- প্রয়োজন মতো

প্রস্তুত প্রণালী:

পেঁয়াজ গোল করে কেটে লবণ দিয়ে মেখে ৩০ মিনিট রেখে দিন। তারপর একটি পাত্রে ঠাণ্ডা পানি নিয়ে পেঁয়াজ ডুবিয়ে রাখুন। পাত্রটি আধা ঘণ্টা ফ্রিজে রাখুন। কাঁচামরিচ কুচি, আদা কুচি ও রসুন একসঙ্গে ব্লেন্ড করুন। ময়দা, চালের আটা, কর্ন ফ্লাওয়ার ও বেসন একসঙ্গে মেশান। পানি ও পরিমাণ মতো লবণ দিয়ে কাই তৈরি করুন। ফ্রিক থেকে পেঁয়াজ বের করে পানি ফেলে শুকিয়ে নিন। ফ্রাই প্যানে তেল গরম করুন। পেঁয়াজের স্লাইস ময়দার মিশ্রণে ডুবিয়ে বাদামি করে ভেজে তুলুন। পুদিনা সস অথবা টমেটো সসের সঙ্গে পরিবেশন করুন গরম গরম অনিয়ন রিং।

/এনএ/এফএনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক