ননস্টিক প্যানের যত্ন

লাইফস্টাইল ডেস্ক
২৯ মে ২০১৭, ১৪:৩০আপডেট : ২৯ মে ২০১৭, ১৪:৪৫
image

ঝামেলাহীন রান্নার জন্য ননস্টিক প্যানের বিকল্প নেই। খাবার যেন পাত্রের সঙ্গে আঠালো হয়ে লেগে না যায় সেজন্য ননস্টিক প্যানে ব্যবহার করা হয় অ্যালুমিনিয়াম, সিলিকন, বিশেষ ধরনের আয়রন ও পিটিএফই নামক একটি পদার্থ। ঠিকঠাক যত্ন না করলে নষ্ট হয়ে যেতে পারে এগুলো। সঠিক ব্যবহারের পাশাপাশি নিয়ম মেনে পরিষ্কার করা ও সংরক্ষণ করাও জরুরি।

ননস্টিক প্যান পরিষ্কার করুন সাবধানে
জেনে নিন ননস্টিক প্যানের যত্ন সম্পর্কে-    

  • রান্না শুরু করার আগে পেপার টাওয়েল সামান্য তেলে ভিজিয়ে প্যান মুছে নিন।
  • প্যানে রান্নার সময় ধাতব চামচ বা ছুরি এড়িয়ে চলুন। কাঠের চামচ ব্যবহার করাই সবচেয়ে ভালো।
  • মাঝারি অথবা মৃদু জ্বালে রান্না করবেন। অতিরিক্ত জ্বালে ননস্টিক প্যান নষ্ট হয়ে যায়।
  • রান্নার পর ননস্টিক প্যান পরিষ্কার করবেন সাবধানে। প্রথমে ডিশ সোপ, নরম স্পঞ্জ বা ব্রাশ ও কুসুম গরম পানি দিয়ে পরিষ্কার করুন প্যান। পোড়া দাগ অথবা তেলের দাগ থাকলে বেকিং সোডার পেস্ট তৈরি করে লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর পেপার টাওয়েল দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন।
  • পরিষ্কার করার পর খোলামেলা স্থানে ঝুলিয়ে রাখুন প্যান।
  • ননস্টিক প্যানে কখনও খাবার সংরক্ষণ করবেন না। এটি যেমন খাবারের মান নষ্ট করে, তেমনি ক্ষতিগ্রস্ত হয় প্যানও।
  • অ্যাসিডিক ফুড প্যানে রান্না না করাই ভালো। এটি দ্রুত নষ্ট করে দিতে পারে প্যান।  

তথ্য:এনডিটিভি   

/এনএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক