সিএনজি-তে বাগান!

সাদ্দিফ অভি
২৭ জুন ২০১৭, ১৭:৫০আপডেট : ২৭ জুন ২০১৭, ১৭:৫১

সিএনজি-তে বাগান! গোটা বিশ্বের তাপমাত্রা যেই হারে বাড়ছে, তাতে গাছ লাগানোর বিকল্প নেই বলে মনে করেন বিশেষজ্ঞরা। একমাত্র গাছই পারে পরিবেশ বাঁচাতে, তাই এর গুরুত্ব প্রচুর। কিন্তু গুরুত্বের থেকে প্রয়োজনের কথা বিবেচনা করে শখের বাগান করেছেন এক সিএনজি চালক। বাগানটি করেছেন তার গাড়ির ভেতরেই।

তার গাছের তালিকায় মানিপ্ল্যান্ট সহ রয়েছে নানা জাতের ফুলের গাছ। সিএনজির ভেতরে ছোট ছোট বোতল কেটে তাতে লাগিয়েছেন গাছের চারা। সিএনজিতে উঠে বসলে রীতিমতো মনে হয় একটি ভ্রাম্যমাণ বাগান ছুটছে।

প্রয়োজনের তাগিদে যিনি বাগান করেছেন তার নাম জাকির হোসেন। তার গ্রামের বাড়ি বরগুনায়, থাকেন ঢাকার উত্তর বাড্ডায়। প্রয়োজনটা কি জানতে চাইলে তিনি বলেন, জীবনে কোন কিছু করতে পারি নাই, তাই গাছ লাগাই। নিজের আরেকটি স্বপ্ন পূরণের লক্ষ্যে এবার ঈদে বাড়ি যাননি। স্বপ্নটি হল প্রাণের শহর ঢাকায় এক মুঠো জায়গা কেনার। কিছু টাকা জমিয়েছেন, আরও প্রয়োজন তাই বাড়ি যাননি।

তার স্ত্রী যার বাসায় কাজ করেন সেই মালিক তাদের কথা শুনেও সাহায্যের হাট বাড়িয়ে দিয়েছেন। ১.৫ কাঠার জমিতে তার ইচ্ছা একটি ছোট্ট ঘর এবং চারপাশ গাছগাছালি দিয়ে সবুজ করার। তার অগাধ বিশ্বাস তিনি একদিন পারবেন।    

/এফএএন/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম