লবণ ঝরঝরে রাখার ৬ উপায়

লাইফস্টাইল ডেস্ক
০২ জুলাই ২০১৭, ২১:০৫আপডেট : ০২ জুলাই ২০১৭, ২১:০৯
image

বর্ষার এই স্যাঁতসেঁতে সময় ময়েশ্চার বেড়ে লবণ গলে যাওয়ার মতো সমস্যা দেখা দেয় প্রায়ই। বয়ামের লবণ গলে যাওয়া অথবা জমাট বেধে যাওয়ার সমস্যা থেকে মুক্তি পেতে জেনে নিন কয়েকটি সাধারণ টিপস। জানিয়েছে এনডিটিভির লাইফস্টাইল বিষয়ক ওয়েবসাইট। টিপস মেনে চলার পাশাপাশি লবণ সংরক্ষণও করতে হবে সঠিক উপায়ে। সবসময় কাচ, কাঠ অথবা সিরামিকের মুখবন্ধ পাত্রে লবণ সংরক্ষণ করা চাই। প্লাস্টিক কিংবা মেটালের পাত্রে লবণ রাখবেন না। লবণের পাত্র একদম চুলার পাশে রাখা কিংবা দীর্ঘক্ষণ খুলে রাখাও অনুচিত।

লবণ
জেনে নিন লবণ ঝরঝরে রাখার কিছু উপায়-

  • লবণের বয়ামে কয়েকটি চাল রেখে দিন। লবণ থাকবে ঝরঝরে।
  • ধনেপাতা শুকিয়ে গুঁড়া করে বয়ামের নিচে বিছিয়ে দিন। ১/৪ অংশ গুঁড়া দিয়ে তারপর লবণ রাখুন। লবণ গলবে না।
  • বেকিং সোডার তৈরি বিস্কুট লবণের পাত্রে রাখুন। লবণ থাকবে ফ্রেশ। তবে ১০ থেকে ১৫ দিন পর পর বদলে দেবেন বিস্কুট।
  • লবণ ঝরঝরে রাখতে কফির বীজ রেখে দিতে পারেন বয়ামে।
  • আস্ত টুথপিক রাখুন লবণ রাখার পাত্রে। এটি লবণ রাখবে জমাটহীন ফ্রেস।
  • কয়েকটি লবঙ্গ ছড়িয়ে দিতে পারেন লবণের পাত্রে। এটি দীর্ঘদিন ঝরঝরে রাখবে লবণ।

/এনএ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম