খালি পেটে খাওয়া মানা

লাইফস্টাইল ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৩:৪৫

খালি পেটে খাওয়া মানা ঘুম থেকে উঠেই পেট পুরে খাওয়ার পরিকল্পনা অনেকেরই থাকে। অনেকে আবার সকালে কিছু খেতে চান না। অনেকেই মগ ভরতি কফি, চা, লেবুর শরবত খেয়ে নেন সকালে। কেউ আবার বাইরে গিয়ে তেলেভাজা জিনিস গিলছেন। জানেন কতটা ক্ষতি করছেন। কয়েকটি খাবার খালিপেটে না খাওয়াটাই উত্তম। সেগুলোর তালিকা জেনে নিন।

ঘুম থেকে উঠেই কি খান? মশলাদার তরকারি দিয়ে রুটি, ভাত? মাসে একবার-দুবার আমরা এগুলো খেতেই পারি। তাই বলে, প্রতিদিন এই ধরনের মশলাদার খাবার না খাওয়াই ভালো। কারণ গ্যাস্ট্রিকের সমস্যা তৈরিতে এর বিকল্প নেই।

একদম কোমল পানীয় খাওয়া যাবে না। এধরনের পানীয় ভীষণ ক্ষতিকর। এটি এসিডিটির পাশাপাশি কিডনিরও ক্ষতি করে।

অনেকেই আছেন যারা ব্রেকফাস্টের সঙ্গে ফল খেয়ে থাকেন। কিন্তু জানেন কি এই সময় কেমন ধরনের ফল খাওয়া উচিত? যেমন ধরুন কমলালেবু, পাতিলেবু, বাতাবিলেবু, আনারস, পেয়ারা এই ধরণের ফলগুলি ব্রেকফাস্টের সঙ্গে একদমই খাওয়া উচিত নয়। কারণ খালি পেটে এই ফলগুলি খেলে হজমের সমস্যা হওয়ার আশঙ্কা থাকে।

সকালবেলা উঠেই বেশ কড়া করে এক কাপ কফি খাওয়া যাবে না। কফি যদি খেতেই হয় তার আগে ইচ্ছামতো পানি খেয়ে নিতে হবে।

খালি পেটে কলা খেতে মানা করেন চিকিৎসকেরা। কারণ কলার মধ্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে, যে কারণে খালি পেটে এই ফলটি খেলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক