ফ্যাশন হাউসের জমকালো শারদীয় উৎসব

লাইফস্টাইল ডেস্ক
০১ অক্টোবর ২০১৭, ১৪:৪৭আপডেট : ০১ অক্টোবর ২০১৭, ১৪:৪৯

ফ্যাশন হাউসের জমকালো শারদীয় উৎসব উৎসবমুখর পূজা মণ্ডপকে আরও মুখরিত করতে ফ্যাশন হাউস বিশ্বরঙ ও গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশন আয়োজন করেছিলো বিশেষ শারদীয় উৎসবের। আয়োজনটি শুরু হয়ে ঢাকের তালে।

এরপর নাচ দিয়ে মঞ্চ মাতান নাদিয়া আহমেদ। নাদিয়ার পরপরই মঞ্চে উঠেন জনপ্রিয় অভিনেত্রী বিজরী বরকতউল্লাহ। নায়করাজ রাজ্জাক স্মরণে করা হয় বিশ্ব রঙের বিশেষ ফ্যাশন শো।গান গেয়ে পুরো অনুষ্ঠান মাতিয়ে রাখেন নির্ঝর চৌধুরী, কোনাল, কনা, পুতুল, পলাশ।

অনুষ্ঠানের বিশেষ আর্কষণ ছিলো নন্দিত ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা ও আঁখি আলমগীরের পরিবেশনায় গান কাঞ্চা-কাঞ্চি। ফ্যাশন হাউসের জমকালো শারদীয় উৎসব

এরপর শুরু হয় জমকালো ফ্যাশন-শো। বিসর্জন সিনেমায় অসাধারণ অভিনয়ের জন্য, দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানকে বিশ্বরঙ ও গুলশান-বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের পক্ষ থেকে পৃথকভাবে সম্মাননা দেওয়া হয়।

এ অনুষ্ঠানের মেকওভার পার্টনার ছিলো পারসোনা। মিডিয়া পার্টনার ছিলো বাংলাট্রিবিউন, চ্যানেল নাইন, মাছরাঙা টিভি, ৮৯.২ এফএম এবিসি রেডিও, আনন্দ আলো। জুয়েলারি পার্টনার ছিলো ডায়মন্ড ওর্য়াল্ডলি:এ্যারাবিয়ানস ও দি নিউ হ্যাভেন জুয়েলার্স। গ্রুমিং পার্টনার ছিলো কিউবিক।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি