পূজার সাজে সুস্মিতা

লাইফস্টাইল ডেস্ক
০২ অক্টোবর ২০১৭, ১৮:৪৫আপডেট : ০২ অক্টোবর ২০১৭, ১৯:০১
image

সাবেক বিশ্বসুন্দরী সুস্মিতা সেন প্রতি বছরই মহাসমারোহে উদযাপন করেন পূজা। বাঙালি এ তারকার সাজপোশাকে থাকে শতভাগ বাঙ্গালিয়ানা। এ বছরও ঐতিহ্যবাহী সাজেই দেখা গেল সুস্মিতাকে। জমকালো লেহেঙ্গা পরেছিলেন তিনি। সূক্ষ্ম সূচীকর্ম ছিল পুরো লেহেঙ্গা জুড়ে। সোনালি এমব্রয়ডারির কাজ করা পোশাকে অভিজাত লুকে তিনি উপস্থিত হয়েছিলেন পূজা উদযাপনে।  

সুস্মিতা সেন
লেহেঙ্গার নিচের অংশের চাইতে উপরের অংশ ছিল আরও বেশি ঝলমলে। নিখুঁত কাজের হাতাকাটা ব্লাউজের সঙ্গে একই রঙের স্বচ্ছ ওড়না পরেছিলেন তিনি। ওড়নার পাড় জুড়ে ছিল সোনালি এমব্রয়ডারির কাজ।   

পূজার সাজে সুস্মিতা
সাজে ভিন্ন আবেদন যোগ করেছিল পাথর বসানো বড় নথ। পাশাপাশি ছোট্ট গোল লাল টিপে সবাইকে মুগ্ধ করেছেন এই অভিনেত্রী। মেকআপে একদম সাধারণ ছিলেন তিনি। পরেননি বাড়তি কোনও গয়না। হাতে একটি বালা ও ছেড়ে দেওয়া চুলে পূজার লুকে পরিপূর্ণতা এনেছিলেন ঝলমলে সুস্মিতা।  

তথ্য: ইন্ডিয়া টুডে 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান