প্রতিদিন এক গ্লাস দুধ

লাইফস্টাইল ডেস্ক
১৬ অক্টোবর ২০১৭, ১৯:১২আপডেট : ১৬ অক্টোবর ২০১৭, ১৯:১৪

প্রতিদিন এক গ্লাস দুধ এখন কম বেশি সবাই স্বাস্থ্য সচেতন। স্থূলতা কমাতে এবং ফিট থাকতে সবাই স্বাস্থ্যকর খাদ্য খুঁজছেন। স্বাস্থ্যকর খাদ্যের তালিকায় কত কিছু রাখছেন। সেগুলো বাদ দিয়ে নিয়ম করে এক গ্লাস দুধ খেলেই পুষ্টি চাহিদাও পূরণ হবে স্বাস্থ্য থাকবে ভালো। প্রতিদিন এক গ্লাস দুধ আপনার কী উপকার করছে সেটি জেনে নিন।  

হাড় মজবুত করে। আমাদের শরীরের অন্দরে থাকা ২০৬ টা হাড়ের শক্তি বাড়াতে ক্যালসিয়াম কোনও বিকল্প হয় না বললেই চলে। আর এই উপাদনটি প্রচুর মাত্রায় রয়েছে দুধে।

হৃদপিণ্ডের কর্মক্ষমতা বাড়ায়। বেশ কয়েকটি গবেষণায় দেখা গেছে শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দূর হলে নানাবিধ হাড়ের রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা যেমন হ্রাস পায়, তেমনি কার্ডিওভাসকুলার ডিজিজ ধারে কাছে ঘেঁষার সম্ভাবনাও কমে। তাই দীর্ঘদিন যদি হৃদযন্ত্রকে সুস্থ রাখতে চান তাহলে দুধ খেতে ভুলবেন না যেন।

দাঁত মজবুত করতে তুলনাহীন দুধ। দুধ দাঁতের এনামেল স্তরকে শক্ত করে ফলে দাঁতের ক্ষয় রোধ হয়। সেই কারণেই তো বাচ্চাদের নিয়মিত এক গ্লাস করে দুধ খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা।

ত্বকের যত্নে দুধের বিকল্প নেই। নিয়মিত দুধ পান করলে ত্বকের উজ্জ্বলতা বাড়ে।

হজমের গণ্ডগোল দূরে ঠাণ্ডা দুধ ভীষণ কাজের। গবেষণায় দেখা গেছে বদ-হজম বা অ্যাসিডিটির মতো সমস্যা কমাতে ঠান্ডা দুধের কোনও বিকল্প হয় না বললেই চলে। তাই তো এবার থেকে এই ধরনের কোনও সমস্যা দেখা দিলে চটজলদি এক গ্লাস দুধ পান করতে ভুলবেন না যেন।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম