রেসিপি: টক-ঝাল টমেটো রুই

লাইফস্টাইল ডেস্ক
০৩ নভেম্বর ২০১৭, ১৭:১০আপডেট : ০৩ নভেম্বর ২০১৭, ১৭:১২
image

বড় মাছ খেতে পছন্দ করেন কমবেশি সবাই। গরম গরম ভাতের সঙ্গে টক-ঝাল টমেটো রুই পরিবেশন করতে পারেন। দই ও টমেটো দিয়ে রান্না করা এই আইটেমটি সাদা ভাতের সঙ্গে যেমন মুখরোচক, তেমনি সুস্বাদু খিচুড়ি দিয়ে খেতেও। জেনে নিন কীভাবে রান্না করবেন টমেটো রুই।

টমেটো রুই
উপকরণ
টমেটো- ২৫০ গ্রাম
রুই মাছ- ৫০০ গ্রাম
দই- ২ টেবিল চামচ
মরিচ গুঁড়া- ১ চা চামচ
জিরা গুঁড়া- আধা চা চামচ
চিনি- আধা চা চামচ
তেল- প্রয়োজন মতো  
পেঁয়াজ- ১টি (বড়)
হলুদ গুঁড়া- ২ চা চামচ
আদা বাটা- ২ চা চামচ
ধনে গুঁড়া- ১ চা চামচ
লবণ- স্বাদ মতো
ধনেপাতা- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
মাছের টুকরা পরিষ্কার করে ধুয়ে আধা চা চামচ হলুদ গুঁড়া ও ১ চা চামচ লবণ দিয়ে মাখিয়ে রাখুন ১০ মিনিট। কড়াইয়ে পানি গরম করুন। পানি ফুটে উঠলে টমেটো মাঝখান থেকে অর্ধেক করে পানিতে দিয়ে দিন। ৩০ সেকেন্ড পর উঠিয়ে খোসা ছাড়িয়ে চটকে নিন।  
একটি বড় কড়াইয়ে তেল গরম করুন। মেখে রাখা মাছ সোনালি করে ভেজে তুলুন। একই তেলে পেঁয়াজ কুচি ভাজুন। এবার হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, আদা বাটা, ধনে গুঁড়া, চিনি ও টমেটোর মিশ্রণ দিয়ে দিন। ৪ থেকে ৫ মিনিট নাড়াচাড়া করে ১ কাপ পানি দিয়ে ফুটিয়ে নিন। চুলার জ্বাল কমিয়ে দই ফেটিয়ে দিয়ে দিন। ভাজা মাছের টুকরা দিয়ে দিন এক এক করে। মাছ রান্না হয়ে গেলে নামিয়ে ধনেপাতা কুচি ছিটিয়ে পরিবেশন করুন। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান