হিমহিম ঠাণ্ডায় এক বাটি থাই স্যুপ

লাইফস্টাইল ডেস্ক
০৫ ডিসেম্বর ২০১৭, ১৬:১৮আপডেট : ০৫ ডিসেম্বর ২০১৭, ১৬:২০

হিমহিম ঠাণ্ডায় এক বাটি থাই স্যুপ ঠাণ্ডা পড়ে গেছে। সন্ধ্যা বেলাটায় ধোঁয়া ওঠা চা কিংবা ভাঁপা পিঠায় ভীষণ জমে ওঠে। তবে যারা মিষ্টি কিছুর পরিবর্তে ঝাল পছন্দ করেন- তাদের জন্যই এক কাপ ধোঁয়া ওঠা গরম গরম স্যুপ। ঘরেই তৈরি করে নিন থাই স্যুপ।

উপকরণ:

চিকেন স্টক- ৪/৫ কাপ

তেল- ১ টেবিল চামচ

মুরগির মাংস চিকন লম্বাটে করে কাটা- আধ কাপ

খোসা ছাড়ানো চিংড়ি মাছ- আধা কাপ

টেস্টিং সল্ট- ১ চা চামচ

লেবুর রস- ১ চা চামচ,

লেমন গ্রাস/থাই গ্রাস- ৪/৫টি,

চিনি- ১ চা চামচ

লবণ- স্বাদমতো

ডিমের কুসুম- ২টি

চিলি সস- ৩/৪ টেবিল চামচ

টমেটো সস- ২ টেবিল চামচ

সয়াসস- ১ টেবিল চামচ

কাঁচামরিচ ফালি- ৭/৮ টি

কর্নফ্লাওয়ার- ২ টেবিল চামচ

লেবু পাতা- ২/৩টি

প্রণালি:  মুরগির মাংসের হাড় নিয়ে ১০-১২ কাপ পানিতে একটু লবণ দিয়ে সিদ্ধ করতে থাকুন। পানি শুকিয়ে অর্ধেক হলে চিকেন স্টক তৈরি হয়ে যাবে। এরপর ছেঁকে নিয়ে চিকেন স্টক চুলায় বসিয়ে দিন। চিকেন স্টকে মাংস, চিংড়ি মাছ, লেমন/থাই গ্রাস, সয়াসস, চিলি সস, টমেটো সস, লবণ, চিনি ও টেস্টিং সল্ট দিয়ে দিন ও নেড়ে মিশিয়ে নিন ভালো করে। ডিমের কুসুম একটি বাটিতে নিয়ে ভালো করে ফেটিয়ে নিন এবং স্টকে ডিম দিয়ে ভালো করে নেড়ে দিন যাতে পুরোপুরি মিশে যায়। মাংস ও চিংড়ি সেদ্ধ হওয়া পর্যন্ত অল্প আঁচে স্টক জ্বাল দিতে থাকুন। সেদ্ধ হয়ে গেলে আধা কাপ পানিতে কর্ণ ফ্লাওয়ার গুলিয়ে স্টকে দিয়ে দিন। খুব দ্রুত ও ঘন ঘন নাড়তে নেড়ে কর্নফ্লাওয়ার মিশিয়ে নিন। স্যুপ ঘন হয়ে এলে এতে লেবুর রস ও কাঁচা মরিচ ফালি দিয়ে একটু নেড়ে নিন। এবং চাইলে দুয়েকটা লেবু পাতা দিতে পারেন। লবণের স্বাদ বুঝে নিন এবং এরপর চুলা থাকে নামিয়ে নিন। ব্যস, এবার গরম গরম স্পাইসি থাই স্যুপের মজা নিন হালকা এই শীতে।

এফএএন
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম