ব্যাগের দাম ১০ লাখ!

লাইফস্টাইল ডেস্ক
০১ মার্চ ২০১৮, ১৮:০০আপডেট : ০১ মার্চ ২০১৮, ১৮:০৩
image

সম্প্রতি বলিউড অভিনেত্রী কারিনা কাপুরকে দেখা গেল মুম্বাই এয়ারপোর্টে। সবকিছু ছাপিয়ে তার হাতে থাকা হার্মিস ব্র্যান্ডের বার্কিন ৩৫ এর লাল ব্যাগটিই উঠে এসেছে আলোচনায়। হবে নাই বা কেন? ব্যাগটির দাম ১০ লাখ রুপি বলে কথা! ভারতে এর থেকে অনেক কম দামে চমৎকার গাড়িও কিনে ফেলা সম্ভব!

হার্মিসের ব্যাগটির দাম ১০ লাখ রুপির কাছাকাছি
ফ্রান্সের হার্মিস ব্র্যান্ডকে বলা হয় বিশ্বের অন্যতম মূল্যবান ব্র্যান্ড। হলিউড অভিনেত্রীরা অনেকেই এই ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করেন। প্রচুর বলিউড অভিনেত্রীদের হাতেও দেখা যায় এই দামী এই ব্যাগ।
হার্মিসের মূল্যবান ব্যাগটির ক্রেতা মূলত ধনীরাই। এই ব্যাগ কেনা কিন্তু খুব সহজ নয়। দোকানে গিয়ে টাকা দিলেই এই ব্যাগ মিলবে না। কঠিন নিয়মকানুনের মধ্যে দিয়ে যেতে হবে ব্যাগটি পেতে চাইলে। ৫ থেকে ৬ বছর আগে অর্ডার দিতে হবে ব্যাগের! ব্র্যান্ড থেকে অতীতে কী কী কিনেছেন সেটা থেকে শুরু করে আরও অনেক কিছু নিরীক্ষা করে তবেই আপনাকে দেওয়া হবে এই ব্যাগ। আপনি মহাতারকা বা সাধারণ মানুষ যাই হন না কেন, এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনাকে যেতেই হবে।

দীপিকাও ব্যবহার করেন হার্মিসের ব্যাগ
এই ব্র্যান্ডের বেশ কয়েকটি ব্যাগ নিয়মিত ব্যবহার করতে দেখা যায় কারিনা কাপুরকে। বন্ধুদের সঙ্গে আড্ডা হোক কিংবা জমকালো ইভেন্ট, তিনি প্রায়ই নিয়ে আসেন হার্মিসের ব্যাগ। কারিনার মতো দীপিকা পাড়ুকোন ও সোনম কাপুরও নিয়মিত ব্যবহার করেন এই ব্যাগ।  

তথ্য: টাইমস অব ইন্ডিয়া   

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম