রেসিপি: মালাই মাশরুম

লাইফস্টাইল ডেস্ক
০৭ মে ২০১৮, ১৪:০৯আপডেট : ০৭ মে ২০১৮, ১৫:১৪
image

কেবল রেস্টুরেন্টগুলোতে নয়, আজকাল হেঁশেলেও দোর্দণ্ড প্রতাপে জায়গা করে নিয়েছে মাশরুম। ঠিকঠাক রান্না করতে পারলে স্বাদের দিক থেকে মাছ-মাংসের পদকে অনায়াসে টেক্কা দিতে পারে মাশরুম! জেনে নিন মজাদার মালাই মাশরুমের রেসিপি।   মালাই মাশরুম

উপকরণ
বাটন মাশরুম- ১৫টি
পেঁয়াজ বাটা- ৬ টেবিল চামচ
আদা বাটা- ২ চা চামচ
টমেটো- ২টি কুচি
রসুন বাটা- ১ চা চামচ
কাজুবাদাম বাটা- ২ টেবিল চামচ
ঘি- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
চিনি- সামান্য
হলুদ গুঁড়া- সামান্য
মরিচ গুঁড়া- ১ চা চামচ
ধনে গুঁড়া- আধা চা চামচ
গরম মসলা গুঁড়া- ১ চা চামচ
ক্রিম- ৪ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
মাশরুম পরিষ্কার করে কেটে ধুয়ে নিন। ছোট হলে অর্ধেক আর বড় হলে ৪ টুকরো করুন। কড়াইয়ে ঘি গরম করে পেঁয়াজ বাটা ভাজতে থাকুন। আদা ও রসুন বাটা দিয়ে কষান। টমেটো কুচি দিন। সামান্য চিনি দিয়ে মসলা ভাজতে থাকুন। তেল ছাড়তে শুরু করলে মাশরুম আর অল্প পানি দিন। কাজুবাদাম বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া দিয়ে সামান্য নাড়াচাড়া করে ১ কাপ পানি দিন। স্বাদ মতো লবণ মেশান। ঝোল ঘন হয়ে গেলে চুলা বন্ধ করে দিন। আরও ৫ মিনিট পর ক্রিম ছড়িয়ে নামিয়ে নিন। 

/এনএ/.
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান