রেস্টুরেন্টের যত ইফতার অফার

নাদিয়া নাহরিন
৩১ মে ২০১৮, ১৭:৪০আপডেট : ৩১ মে ২০১৮, ১৭:৫৪
image

ঘরের পাশাপাশি পরিবার পরিজনকে নিয়ে দু-একটা দিন বাইরে ইফতার করাই যেতে পারে। কিন্তু খাবার হওয়া চাই স্বাস্থ্যসম্মত এবং একইসঙ্গে আপনার বাজেটের সঙ্গে মানানসই। ঝটপট দেখে নিতে পারেন বিভিন্ন রেস্টুরেন্টগুলোর ইফতার প্ল্যাটারসহ বিভিন্ন অফার।

হাক্কা স্কয়ার
হাক্কা স্কয়ার
শ্যামলী স্কয়ারের হাক্কা স্কয়ারে ইফতার প্ল্যাটারে থাকছে মোট ১৬টি আইটেম। ফ্রায়েড রাইস ও চিকেন থেকে শুরু করে পাস্তা, সাসলিক, স্যালাদ, বারবিকিউ উইংস এবং জুসসহ সব কটি আইটেম পাবেন মাত্র ২৫০ টাকায়। এই প্ল্যাটারটি থাকছে ১ জনের জন্য।

ম্যাড শেফ

ম্যাড শেফ
অনেকেই আছেন ঘরে বসেই ইফতার করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন। আবার খাবারটা হওয়া চাই একটু ভিন্ন। তারা চাইলে ম্যাড শেফের ‘ইফতার টেক অ্যাওয়ে মিল’ অর্ডার করতে পারেন। এই প্ল্যাটারে থাকছে চিকেন চিজ স্লাইডার, ফ্রায়েড মাশরুম, সসেজ এবং গার্লিক ফ্রায়েড রাইস উইথ চিকেন কাতসু। আর সঙ্গে ড্রিঙ্কস তো থাকছেই। ম্যাড শেফের যেকোনো আউটলেট থেকেই এটি অর্ডার করা যাবে। আর সব মিলিয়ে প্ল্যাটারটির দাম পড়বে মাত্র ২৯৯ টাকা।
রেস্টুরেন্টে বসে খেতে চাইলে অর্ডার করতে পারেন বিশেষ প্ল্যাটার। সেখানে বার্গার থেকে শুরু করে চিকেন কাটসু উইথ গার্লিক মাশরুম, পুডিং, সসেজ, ফ্রায়েড পটেটো এবং ড্রিঙ্কস থাকছে। আর এটি আপনি পাবেন ৬৪৯ এবং ৭৪৯ টাকায়।

ট্যুর ডি সাইক্লিস্ট’র আনলিমিটেড বার্গার

ট্যুর ডি সাইক্লিস্ট’র আনলিমিটেড বার্গার
আনলিমিটেড বার্গার বা পিৎজার খোঁজ আমরা কম-বেশি সবাই রাখি। আর আপনার জন্যেই মিরপুরের এই রেস্তোরাটি ইফতারে আনলিমিটেড বার্গার অফার দিচ্ছে ৪৯৯ টাকায়। এছাড়াও এখানকার ইফতার প্ল্যাটার পাবেন ৩২০ টাকায়। আইটেম হিসেবে থাকছে বার্গার, ফ্রেঞ্চ ফ্রাই, মাশরুম, চিকেন উইংস, ফ্রুটস এবং কফি শেক।

বুফে ইফতার

বুফে ইফতার
অনেকেই আবার পরিবার বা বন্ধুদের সঙ্গে বুফে খাবারই পছন্দ করেন। তাদের জন্যে বেশ কয়েকটি রেস্তোরাঁয় চলছে অফার। ধানমন্ডির ফ্লেভারস মিউজিক ক্যাফে’তে ৫০০ টাকায় আপনি পেয়ে যাবেন ৩৫টিরও বেশি আইটেম। খিলগাঁও এর অঙ্গন এ ১২০ আইটেমের বুফে ইফতার এবং ডিনার পাবেন ৬৯৯ টাকায়। এছাড়াও গুলশান-১ এর আম্ব্রেলা রেস্টুরেন্টে এই অফারটি পাবেন ৭৮৬ টাকায়। সেখানে থাকছে ৭০টিরও বেশি আইটেম। 

ক্যাফে ফেমাস

ক্যাফে ফেমাস
বেইলী রোডের ক্যাফে ফেমাসে পেয়ে যাবেন বাই ওয়ান গেট ওয়ান ফ্রি বারগার অফার। দাম পড়বে ৩৩০ টাকা।

পেটুক আস্তানা

পেটুক আস্তানা
৪৯৯ টাকায় আনলিমিটেড কাবাব এবং নান পাচ্ছেন মিরপুর-১১ এর পেটুক আস্তানায়। এছাড়াও সবজির সঙ্গে  ফ্রায়েড রাইস এবং চিকেনের ২টি প্ল্যাটার নিলে আরেকটি প্ল্যাটার পেয়ে যাবেন ফ্রি। আর এর জন্যে আপনাকে খরচ করতে হবে ৪০০ টাকা। 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি