আমসত্ত্ব বানাবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
২৯ জুন ২০১৮, ১৩:০০আপডেট : ২৯ জুন ২০১৮, ১৩:০০

পাকা আম দিয়ে মজাদার আমসত্ত্ব বানিয়ে ফেলতে পারেন খুব সহজে। টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব সংরক্ষণ করতে পারবেন এক থেকে দেড় বছর পর্যন্ত।

আমসত্ত্ব বানাবেন যেভাবে
উপকরণ
পাকা আম- ৩০০ গ্রাম
লবণ- স্বাদ মতো
বিট লবণ- আধা চা চামচ
মরিচের গুঁড়া- স্বাদ মতো
চিনি- স্বাদ মতো
সয়াবিন তেল- ১ টেবিল চামচ
প্রস্তুত প্রণালি
আমের খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিন। আম যেন অতিরিক্ত পাকা না হয়। একটু শক্ত আম দিয়েই ভালো হয় আমসত্ত্ব। এবার অল্প অল্প করে আম নিয়ে ব্লেন্ডারে মিহি করে ব্লেন্ড করুন। সামান্য পানি মেশান ব্লেন্ড করার সুবিধার্থে। আমের পিউরির সঙ্গে তেলসহ সব উপকরণ মিশিয়ে চুলায় দিয়ে দিন। মাঝারি আঁচে ঘনঘন নাড়তে থাকুন। মিশ্রণটি ঘন হয়ে গেলে নামিয়ে একটি ছড়ানো ট্রেতে ঢালুন। সব ঢালবেন না ট্রেতে। সামান্য কিছু অংশ আলাদা করে বাটিতে নিয়ে ঢেকে ফ্রিজে রাখুন। ঢালার আগে তেল মেখে নেবেন ট্রেতে। চামচ দিয়ে ছড়িয়ে উপরের অংশ চেপে চেপে সমান করে দিন। কড়া রোদে শুকান। উপরের লেয়ার শুকিয়ে গেলে ফ্রিজ থেকে আমের মিশ্রণ বের করে উপরে দিয়ে দিন এক লেয়ার। এভাবে তিন লেয়ার পর্যন্ত দেবেন। শুকিয়ে গেলে পিস করে কেটে নিন কিংবা ভাঁজ করে নিন। মুখবন্ধ বয়ামে সংরক্ষণ করুন টক-ঝাল-মিষ্টি আমসত্ত্ব।

রেসিপি ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মে  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম