সুস্থ থাকতে গ্রিন টি প্রতিদিন

লাইফস্টাইল ডেস্ক
০৩ আগস্ট ২০১৮, ১৭:৩০আপডেট : ০৩ আগস্ট ২০১৮, ১৭:৩৬
image

গ্রিন টি-কে বলা হয় ম্যাজিক ড্রিংক। ওজন কমানো থেকে শুরু করে হার্ট ভালো রাখতে এই পানীয়ের জুড়ি নেই। জেনে নিন গ্রিন টি পান করার উপকারিতা। তবে অতিরিক্ত গ্রিন টি আবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। পরিমিত পরিমাণে পান করুন এই স্বাস্থ্যকর পানীয়টি।

গ্রিন টি

  • যারা উচ্চ রক্তচাপের সমস্যা ভুগছেন, তারা নিয়মিত গ্রিন টি পান করতে পারেন।
  • রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে গ্রিন টি। এটি মেটাবলিক সিস্টেম ফাংশনের উন্নতি ঘটায়। সেই সঙ্গে এতে থাকা পলিফেনল ইনসুলিনের কর্মক্ষমতাকে বাড়িয়ে দেয়। ফলে রক্তে শর্করার মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা একেবারে কমে যায়।
  • ক্যানসারের মতো মারণ রোগ থেকে দূর থাকতে চাইলে নিয়মিত গ্রিন টি পান করতে পারেন। এতে থাকা ইজিসিজ নামক উপাদান ক্যানসার সেলকে ধ্বংস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
  • ওজন নিয়ন্ত্রণে রাখতে ডায়েট চার্টে উপকারী এই পানীয়টি রাখার বিকল্প নেই।
  • প্রতিদিন গ্রিন টি পান করলে হার্ট ভালো থাকে। বেশকিছু গবেষণায় দেখা গেছে, নিয়মিত গ্রিন টি পান করলে উচ্চ রক্তচাপে আক্রান্ত হওয়ার সম্ভাবনা ৪৬-৬৫ শতাংশ কমে যায়।
  • প্রতিদিন সকালে গ্রিন টি পান করলে বাড়বে এনার্জি।
  • মস্তিষ্কের সুস্থতায়ও গ্রিন টি অনন্য।
  • গ্রিন টি নিয়মিত পান করলে দেহের অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি উপাদানের মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে ত্বক থাকে সুস্থ ও সুন্দর।

তথ্য: বোল্ডস্কাই  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম