ঈদ রেসিপি

মিটলোফ মাফিন

হাসিনা ইরফান
২৩ আগস্ট ২০১৮, ১৫:০০আপডেট : ২৩ আগস্ট ২০১৮, ১৫:০০
image

ঈদের সময় খাবার টেবিলে দু’একটি ভিন্ন স্বাদের আইটেম না হলে কি চলে? জেনে নিন বিফ কিমা দিয়ে মিটলোফ মাফিন কীভাবে বানাবেন।

মিটলোফ মাফিন
উপকরণ
বিফ কিমা- ২৫০ গ্রাম
তেল- আধা কাপ
পাউরুটি- ২ টুকরা
ডিম- ১টি
কাঁচামরিচ- ২টি (কুচি)
বেল পেপার কুচি- ২ টেবিল চামচ (সবুজ ও লাল)
ধনে পাতা ও পুদিনা পাতা কুচি- ৪ টেবিল চামচ
চিলি সস- ২ টেবিল চামচ
টমেটো সস- ২ টেবিল চামচ
লবণ- স্বাদ মতো
গোলমরিচ গুঁড়া- আধা চা চামচ
মজারেলা চিজ- আধা কাপ (কুচি)
প্রস্তুত প্রণালি
মজারেলা চিজ ও স্টাফিং করার জন্য কিছু কুচানো উপাদান আলাদা রেখে বাকি সব উপকরণ বিফ কিমার সঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মাফিন প্যানে কিছুটা কিমার মিশ্রণ দিয়ে মাঝখানে চিজ ও কুচানো বেল পেপার আর ধনে পাতা ও সামান্য পেঁয়াজ কুচি দিয়ে উপরে কিমা দিয়ে দিন আবার। উপরে ডিম ব্রাশ করে সামান্য মজারেলা চিজ দিয়ে দিন। এবার ১৮০ ডিগ্রি তাপে ৪০ মিনিট বেক করুন ওভেনে। পরিবেশন করুন গরম গরম।

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম