পচা ডিম চিনবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০১৮, ১৫:৪৪
image

বাজার থেকে পচা কিংবা বাসি ডিম কিনে আনেননি তো? কয়েকটি ঘরোয়া পদ্ধতিতে বুঝে নিন ডিম টাটকা কিনা।

পচা ডিম চিনবেন যেভাবে

  • এক বাটি ঠাণ্ডা পানির মধ্যে ডিম রাখুন। যদি পানিতে ডুবে যায় ডিম, তাহলে বুঝবেন সেটি ভালো। যদি ভেসে থাকে, তবে নষ্ট ডিম কিনেছেন সন্দেহ নেই!
  • ডিম কানের কাছে ধরে ঝাঁকান। যদি ভিতরে কোনও আওয়াজ শুনতে পান, তাহলে বুঝবেন ডিম নষ্ট। যদি কিছুই শুনতে না পান তাহলে বুঝতে হবে ডিম টাটকা রয়েছে।
  • প্লেট বা কোনও সমান জায়গায় ডিম ফাটিয়ে দেখুন। যদি ডিম টাটকা হয় তাহলে কুসুমের রঙ হবে উজ্জ্বল হলুদ বা কমলা। তবে ডিমের কুসুমের রং অনেক সময়ই মুরগিকে কী ধরনের খাবার খাওয়ানো হচ্ছে তার ওপর নির্ভর করে। যদি দেখেন কুসুম গোলাকার হয়ে আছে এবং সহজে নড়ছে না, তাহলে বুঝবেন ডিম টাটকা। একইভাবে যদি কুসুম হালকা রঙের ও চ্যাপ্টা হয়, এবং সহজে নড়াচড়া করে তাহলে বুঝবেন সেই ডিম বাসি।
  • ফাটানোর পর যদি দেখেন ডিমের সাদা অংশ ঘন তাহলে বুঝবেন ডিম টাটকা। ডিম যত পুরনো হয়, এই সাদা অংশ তত পাতলা হতে থাকে। যদি সাদা অংশে গোলাপি বা সবুজ আভা থাকে তাহলে বুঝবেন ডিমে ব্যাকটেরিয়া বাসা বেধেছে। একইভাবে কালো বা সবুজ দাগ দেখা গেলে তা ফাংগাসের লক্ষণ।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান