যেভাবে মচমচে পেঁয়াজ বেরেস্তা সংরক্ষণ করবেন

লাইফস্টাইল ডেস্ক
০৭ অক্টোবর ২০১৮, ১৬:১৫আপডেট : ০৭ অক্টোবর ২০১৮, ১৬:২৪
image

রান্নার স্বাদ বাড়াতে পেঁয়াজ বেরেস্তা অপরিহার্য। অনেকে মচমচে করে ভাজতে পারেন না বেরেস্তা। আবার সময়ের অভাবে অনেক সময় পেঁয়াজ বেরেস্তা করাও হয়ে ওঠে না। জেনে নিন মচমচে পেঁয়াজ বেরেস্তা ভাজার নিয়ম ও সংরক্ষণ পদ্ধতি

পেঁয়াজ বেরেস্তা
মচমচে বেরেস্তার জন্য পেঁয়াজ বাছাই জরুরি। দেশি পেঁয়াজ দিয়ে বেরেস্তা ভালো হয়। পেঁয়াজের আগা-গোড়া কেটে দুই ভাগ করে নিন। পানিতে ফেলে খোসা ছাড়াতে পারেন। তাহলে দ্রুত ছাড়ানো যাবে। পেঁয়াজ চিকন করে কাটুন। চাইলে খানিকটা মোটা করে কাটতে পারেন। তবে সব এক সাইজ হওয়া জরুরি। পানিতে একবার ধুয়ে পেঁয়াজ কুচি শুকিয়ে নিন। একদম ঝরঝরে করে ফেলুন। ফ্যানের বাতাসে শুকিয়ে টিস্যু দিয়ে চেপে মুছে নিন। পানি থাকলে দীর্ঘদিন মচমচে থাকবে না বেরেস্তা।  
প্যানে তেল দিন। বেশি তেলে বেরেস্তা ভাজতে হয়। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিয়ে দিন। চুলার আঁচ মিডিয়াম থাকবে। অল্প অল্প করে বেরেস্তা করবেন। নাড়তে হবে ঘনঘন। ৭-৮ মিনিট নাড়ুন। হালকা বাদামি রঙ হলে ঝাঁঝরিতে ছেঁকে উঠিয়ে ফেলুন পেঁয়াজ বেরেস্তা। একটি প্লেটে টিস্যু নিয়ে উপরে ছড়িয়ে দিন বেরেস্তা।
একটি বাটিতে ১ চা চামচ চিনি ছড়িয়ে উপরে বেরেস্তা দিয়ে দিন। উপরে একটি টিস্যু দিয়ে ঢেকে বাটির ঢাকনা আটকে নরমাল ফ্রিজে রেখে দিন। ১ মাস পর্যন্ত মচমচে থাকবে পেঁয়াজ বেরেস্তা।

তথ্য ও ছবি: রাবিয়া’স হাউস  

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান