বেগুনের অনেক গুণ!

লাইফস্টাইল ডেস্ক
১২ অক্টোবর ২০১৮, ১৫:০০আপডেট : ১২ অক্টোবর ২০১৮, ১৫:০৫
image

বেগুন কিন্তু একেবারেই বেগুণ নয়! পুষ্টিগুণে ভরপুর বেগুন খেলে দূরে থাকতে পারবেন অনেক রোগ থেকে। জেনে নিন সুস্থতার জন্য বেগুন খাওয়া জরুরি কেন।

বেগুনের অনেক গুণ!

  • বেগুনে থাকা ফটোনিউট্রিয়েন্ট সেল মেমব্রেনকে নানা ধরনের আঘাত থেকে রক্ষা করে। ফলে মস্তিষ্কে থাকা হাজারো নিউরো সেল থাকে সুরক্ষিত।
  • বেগুনে থাকা ফেনোলিক কম্পাউন্ড এবং আরও সব উপকারি উপাদান, যেমন আয়রন, ক্যালসিয়াম এবং পটাশিয়াম নানাভাবে শরীরের উপকারে কাজে লাগে।
  • শরীরে থাকা ক্ষতিকর টক্সিক উপাদান বের করতে সাহায্য করে বেগুন।
  • বেগুন খেলে শরীরে ভিটামিন সি-এর মাত্রা বৃদ্ধি পেতে শুরু করে। ফলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে।
  • ফাইবার এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ এই সবজিটি খেলে শরীরে টক্সিক উপাদানের মাত্রা কমতে শুরু করে। সেই সঙ্গে ক্যানসার সেলের জন্ম হওয়ার সম্ভাবনাও কমে।
  • বেগুনে থাকা ফাইবার শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে।
  • বেগুনে রয়েছে পটাশিয়ামসহ একাধিক উপকারী উপাদান, যা শরীরে ইলেকট্রোলাইট ব্যালেন্স বজায় রাখে। সেই সঙ্গে শরীরে লবণের পরিমাণও স্বাভাবিক মাত্রার মধ্যে থাকে।
  • বেগুনে থাকা ফাইবার, পটাশিয়াম, ভিটামিন বি৬ এবং ফ্লেবোনয়েড কোলেস্টরলের মাত্রা কমানোর পাশাপাশি হার্টের কর্মক্ষমতা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে।

তথ্য: নিউজ এইটিন

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম