রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস

লাইফস্টাইল ডেস্ক
০৬ নভেম্বর ২০১৮, ১৫:০০আপডেট : ০৬ নভেম্বর ২০১৮, ১৬:০৯
image

গরম গরম পটেতো ওয়েজেস পরিবেশন করতে পারেন হিম হিম সন্ধ্যার নাস্তায়। খুব সহজে রেস্টুরেন্টের মতো মচমচে ওয়েজেস বানিয়ে ফেলা যায় বাসায়। জেনে নিন কীভাবে।

রেসিপি: রেস্টুরেন্ট স্টাইলের পটেটো ওয়েজেস
উপকরণ
আলু- ৫টি
লবণ- স্বাদ মতো
কর্ন ফ্লাওয়ার- ৪ টেবিল চামচ
ময়দা- ৪ টেবিল চামচ
শুকনা ব্যাসিল পাতা- সামান্য (ঐচ্ছিক)
গোলমরিচের গুঁড়া/চিলি ফ্লেকস- আধা চা চামচ
মরিচের গুঁড়া- ১ চা চামচ অথবা স্বাদ মতো
তেল- ভাজার জন্য
প্রস্তুত প্রণালি
আলুর খোসা ছাড়িয়ে নিন। মাঝ থেকে লম্বালম্বি করে দুইভাগে কেটে নিন আলু। প্রতিটি ভাগ থেকে একইভাবে চার টুকরা করে নিন। একটি বাটিতে ফ্রিজের ঠাণ্ডা পানি নিন। পানিতে কয়েক টুকরা বরফ দিয়ে কেটে রাখা আলু ভিজিয়ে রাখুন ১৫ মিনিট। ১৫ মিনিট পর নরমাল পানি দিয়ে কয়েকবার ধুয়ে নিন আলু। চুলায় হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পানি দিন। লবণ মিশিয়ে নিন স্বাদ মতো। আলুর টুকরা সেদ্ধ করুন লবণ মেশানো পানিতে। ৫০ পারসেন্ট পর্যন্ত সেদ্ধ করবেন। ৫ থেকে ৬ মিনিট উচ্চতাপে সেদ্ধ করলেই যথেষ্ট।
বাইরের কোটিংয়ের জন্য ময়দা, কর্ন ফ্লাওয়ার, লবণ, গোলমরিচের গুঁড়া কিংবা চিলি ফ্লেকস, ব্যাসিল পাতা গুঁড়া ও মরিচের গুঁড়া মেশান। পানি দিয়ে গোলা তৈরি করুন। আলুর টুকরা মিশ্রণে দিয়ে নেড়েচেড়ে নিন। প্যানে তেল গরম করে ডুবো তেলে ভাজুন পটেটো ওয়েজেস। পরিবেশন করুন টমেটো সসের সঙ্গে।  

তথ্য ও ছবি: কুকিং স্টুডিও বাই উম্মি

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম