রেসিপি: কমলার হালুয়া

লাইফস্টাইল ডেস্ক
১৫ নভেম্বর ২০১৮, ১২:৩০আপডেট : ১৫ নভেম্বর ২০১৮, ১২:৩০
image

ঝটপট তৈরি করে ফেলা যায় এ হালুয়া। সুস্বাদু কমলার হালুয়া পরিবেশন করতে পারেন অতিথি আপ্যায়নে। শিশুরাও পছন্দ করবে এ আইটেমটি।

রেসিপি: কমলার হালুয়া
উপকরণ
কমলার রস- দেড় কাপ
কর্ন ফ্লাওয়ার- আধা কাপ
চিনি- ১ কাপ অথবা স্বাদ মতো
লেবুর রস- ২ চা চামচ
কমলা ফুড কালার- ১ চিমটি
ঘি- ৪ টেবিল চামচ
এলাচের গুঁড়া- ১/৪ চা চামচ
কাঠবাদাম কুচি- সাজানোর জন্য
প্রস্তুত প্রণালি
কমলার রস ছেঁকে নিন। কর্ন ফ্লাওয়ারের সঙ্গে মিশিয়ে নিন কমলার রস। চুলায় মিডিয়াম আঁচে হাঁড়ি বসিয়ে চিনি ও আধা কাপ পানি ঢেলে দিন। চিনি গলে গেলে লেবুর রস দিন। এবার কমলার রস ও কর্ন ফ্লাওয়ারের মিশ্রণ ঢেলে দিন। চুলার আঁচ কমিয়ে দিন। অনবরত নাড়তে হবে। কয়েক মিনিট পর ফুড কালার দিয়ে দিন। মিশ্রণটি ঘন হয়ে গেলে ১ টেবিল চামচ ঘি দিয়ে নাড়তে থাকুন। ভালো মতো মিশে গেলে আরও ১ টেবিল চামচ ঘি দিন। এভাবে ৪ টেবিল চামচ ঘি মিশিয়ে নিন হালুয়ায়। হালুয়ার রঙ স্বচ্ছ হয়ে গেলে এলাচের গুঁড়া দিয়ে নাড়ুন। যে বাটিতে রাখবেন সেখানে অল্প ঘি মিশিয়ে হালুয়া রেখে চেপে চেপে সমান করুন উপরের অংশ। কাঠবাদাম কুচি ছিটিয়ে এক ঘণ্টা রেখে দিন রুম টেম্পারেচারে। হালুয়া জমে গেলে ট্রেতে উঠিয়ে কাটুন পছন্দ মতো আকৃতিতে।

রেসিপি ও ছবি: স্পাইস বাংলা

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের