৮৫০ কোটি টাকার বিয়ে!

লাইফস্টাইল ডেস্ক
১৫ ডিসেম্বর ২০১৮, ১৫:৫২আপডেট : ১৫ ডিসেম্বর ২০১৮, ১৬:১৫

৮৫০ কোটি টাকার বিয়ে! সম্প্রতি ভারতের মুম্বাইতে হয়ে গেলো দেশটির শীর্ষ ধনী মুকেশ আম্বানির মেয়ে ইশার বিয়ে। গত এক সপ্তাহ ধরেই বিশ্বের গণমাধ্যমের অন্যতম আলোচনার বিষয় হয়ে উঠেছে এই বিয়ে। ১০ কোটি ডলারের বেশি অর্থাৎ প্রায় সাড়ে ৮০০ কোটি টাকা খরচ করা হয়েছে এই বিয়েতে। বিয়ের কার্ডের মূল‌্য আড়াই লাখ রুপি। তিন হাজার কার্ড দিয়ে দাওয়াত দেওয়া হয়। শুধু কনের পছন্দ বলে বাবা মুকেশ আম্বানি জনপ্রিয় মার্কিন গায়িকা বিয়োন্সেকে উড়িয়ে আনেন মুম্বাই। বিয়োন্সে দুটি কনসার্ট করেন ইশার জন্য।

বিয়ে বাড়ির সামনের সাজসজ্জা ৪০টি চার্টার্ড বিমান ভাড়া করা হয়েছিলো অতিথিদের আনা নেওয়ার জন্য। মুম্বাইয়ের ২৭ তলা আম্বানি ভবন আন্তিলিয়াকে যেমন সাজানো হয় তেমনি এর আশপাশের আধ মাইলের বেশি সড়কও মুড়ে ফেলা বাতি ও ফুল দিয়ে।

সঙ্গীত, বিয়ে ও রিসিপসনের তিন আয়োজন হয় তিনস্থানে। উদয়পুর প্যালেসে আয়োজন করা হয় সঙ্গীতের। সেখানে হিলারি ক্লিন্টনসহ, হলিউড বলিউড তারকা ও রাজনীতিবিদ, খেলোয়াড় সবাইকে আনা নেওয়ার কাজটি আম্বানি পরিবারের ভাড়া করা বিমানই করেছে।

আন্তিলিয়া ভবনে প্রবেশ দ্বার ইশা আম্বানির বিয়ের লেহেঙ্গা নিয়ে জোর গুজব চলছে৷ টুইটার আর হোয়াটস অ্যাপে চলমান আলাপ থেকে জানা গেছে ঘিয়ে রঙের কাজ করা যে লেহেঙ্গা ইশা পরেছেন, সেটির দাম ৯০ কোটি রূপি৷ এতে ২৪ ক‌্যারেট সোনার সুতার কারুকাজ রয়েছে আর ওড়নায় বসানো আছে হীরা৷ তবে ঐতিহ্য হিসেবে লাল রঙের যে ওড়না ইশা ব্যবহার করেছেন সেটি তার মায়ের বিয়ের শাড়ি। বর আনন্দ পরিমলের পোশাক একইরকম সোনা রূপায় মোড়ানো থাকলেও সেটির দাম নিয়ে কোনো তথ্য পাওয়া যায়নি৷ ইশার ভাইয় আকাশের হবু স্ত্রী শুকলা মেহতার পরনের লেহেঙ্গার দাম ছিলো আড়াই কোটি রুপি।

কনের ভাই আকাশ ও অনন্ত আম্বানির প্রবেশ ইশার বিয়ের আয়োজন মুম্বাইয়ে নিজেদের ২৭ তলা ভবনে হয়। অন্যদিকে প্রথম রিসিপশন আয়োজন করা হয় ইশা ও আনন্দের নতুন বাড়ি গুলিতা ভবনে।  মুম্বাইয়ে জুহু বিচের ধারে এই বাড়িতে একদফা আয়োজন শেষ হয়েছে এবার দ্বিতীয় রিসিপশন ইশা ও আনন্দের পরিবার একসঙ্গে করবে।  সেখানে খরচ আরও বাকি।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক