ভোটাররা জেনে নিন

লাইফস্টাইল ডেস্ক
২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:০০আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৮, ১৩:০০

ভোটাররা জেনে নিন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র ৪৮ ঘণ্টা বাকি। সব প্রস্তুতি শেষ। এখন বাকি শুধু ভোটারের ভোট দেওয়া। ভোট দিতে হলে কী কী করতে হবে সেটি জেনে নিন ভোটার হিসেবে।

১) ভোটার স্লিপ নিয়ে যেতে হবে, ওয়ার্ড কমিশনার অফিস থেকে আপনার বাড়িতে ভোটার স্লিপ পৌঁছে দিবে। যদি না পান তবে ওয়ার্ড কমিশনার অফিস, স্থানীয় চেয়ারম্যান কার্যালয় কিংবা ইউনিয়ন পরিষদে খোঁজ নিন ভোটার স্লিপের জন্য।

২) ভোট দিতে ভোটার আইডি কার্ড লাগে না সাধারণত। তবে ইভিএম ভোট দিলে স্মার্টকার্ড স্ক্যান করে দ্রুত ভোট দেওয়া যায় নতুবা আঙুলের ছাপ দিয়েও ভোট দেওয়া যাবে।

৩) ভোট কেন্দ্রে মোবাইল বহন নিষেধ। কোনওরকম ছবি তোলা যাবে না ভোটকেন্দ্রে। মোবাইল নিয়ে গেলেও সেটি বন্ধ রাখতে হবে।

৪) বড় ব্যাগ না নিয়ে যাওয়াই ভালো। চেকিংয়ে অসুবিধা সৃষ্টি হবে।

৫) দাহ্য পদার্থ যেমন লাইটার, ম্যাচ, জাতীয় বস্তু নিয়ে যাওয়া যাবে না ভোটকেন্দ্রে। ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি বা কোনও ধরনের অস্ত্র নিয়ে প্রবেশ নিষেধ।

তাই আর মাত্র দুইদিন, এর মধ্যেই আপনার ভোটার স্লিপ সংগ্রহ করে নির্বিঘ্নে আপনার ভোটটি দিয়ে দিন।

সূত্র:  বাংলাদেশ নির্বাচন কমিশন।

/এফএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম