ঘরে তৈরি ৫ সহজ ফেসপ্যাকে উজ্জ্বল হবে ত্বক

মেহনাজ বিনতে ওয়াহিদ
০৮ জানুয়ারি ২০১৯, ১৭:০০আপডেট : ০৮ জানুয়ারি ২০১৯, ১৭:০০
image

ব্যস্ততার জন্য পার্লার গিয়ে রূপচর্চা করার সময় পান না অনেকেই। হাতের কাছে থাকা বিভিন্ন উপাদান আপনার ত্বক রাখতে পারে উজ্জ্বল ও সুন্দর।

পেঁপের ফেসপ্যাক

পেঁপে
পেঁপেতে রয়েছে অ্যান্টি-অক্সিডেন্ট যা ত্বকের যত্নে অনন্য। পেঁপের ফেসপ্যাক মরা কোষ দূর করে নিমিয়ের উজ্জ্বল ও সুন্দর করে ত্বক। পাকা পেঁপে ব্লেন্ড করে লেবুর রস ও মধু মেশান। ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন মিশ্রণটি।
ডিম
ডিমের সাদা অংশ তেলতেলে ভাব দূর করে কোমল ও উজ্জ্বল করে ত্বক। ডিমের সাদা অংশ সরাসরি লাগাতে পারেন ত্বকে। আবার ১ চা চামচ মধু ও লেবু মিশিয়ে লাগালেও উপকার পাবেন। ফেসপ্যাক ত্বকে লাগানোর আধা ঘণ্টা পর ধুয়ে ফেলুন।

কলার ফেসপ্যাক
কলা
ত্বকের কোমলতা ধরে রাখতে কলার ফেসপ্যাকের বিকল্প নেই। এটি ত্বক টানটান রাখতেও কার্যকর। পাকা কলা ভালো করে চটকে টক দই মিশিয়ে নিন। আধা চা চামচ মধু মিশিয়ে ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন।
ওটমিল
ওটমিল গুঁড়ার সঙ্গে পরিমাণ মতো পানি ও মধু মিশিয়ে ত্বকে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট পর পানির ঝাপটা দিয়ে ঘষে উঠিয়ে ফেলুন। এটি ত্বকের ভেতর থেকে ময়লা পরিষ্কার করবে। পাশাপাশি দূর করবে ব্ল্যাকহেডস। 
লেবু
ত্বকে ঝটপট উজ্জ্বলতা নিয়ে আসতে লেবুর রসের বিকল্প নেই। এর প্রাকৃতিক ব্লিচিং উপাদান ত্বকের কালচে দাগ দূর করতে পারে। লেবুর রসের সঙ্গে মধু মিশিয়ে ত্বকে লাগান। ২০ থেকে ৩০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।

তথ্য: বোল্ডস্কাই 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান