কাঁচা নাকি ভাজা, কোন বাদাম বেশি উপকারী?

লাইফস্টাইল ডেস্ক
২৫ জানুয়ারি ২০১৯, ১৬:০০আপডেট : ২৫ জানুয়ারি ২০১৯, ১৬:০০
image

স্বাস্থ্যকর স্ন্যাকসের মধ্যে অন্যতম হচ্ছে বাদাম। বাদামে রয়েছে ক্যালোরি, প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, ফাইবার, ভিটামিন ই, ম্যাগনেসিয়াম, ফসফরাস, কপার, ম্যাংগানিজসহ আরও অনেক উপকারী উপাদান। অফিসের টেবিলে কিংবা ব্যাগে তাই বয়াম ভর্তি করে বাদাম রাখতে পারেন।

কাঁচা নাকি ভাজা, কোন বাদাম বেশি উপকারী?
নিয়মিত বাদাম কেন খাবেন?   

  • শরীরের জন্য উপকারী কোলেস্টেরল পাওয়া যায় বাদাম থেকে।
  • বাদামে রয়েছে সি-রিঅ্যাক্টিভ প্রোটিন ও ইন্টারলিউকিন  যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে।
  • ফাইবার সমৃদ্ধ বাদাম দূর করে হজমের গণ্ডগোল।
  • বাদাম খেলে হৃদপিণ্ড সক্রিয় থাকে। নিয়মিত বাদাম খেলে রক্তচাপ থাকে নিয়ন্ত্রণে। এমনকি রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে বাদাম।
  • নিয়মিত বাদাম খেলে হাড় শক্ত থাকে।
  • বাদামে থাকা প্রাকৃতিক তেল ত্বককে সতেজ রাখতে সাহায্য করে।
  • বাদাম খেলে দাঁতের ক্ষয় প্রতিরোধ হয়।
  • স্মৃতিশক্তি বাড়াতে বাদামের উপকারিতা প্রচুর।

ভাজা নাকি কাঁচা, কোন বাদাম বেশি উপকারী?
আমরা প্রায়ই দ্বিধায় পড়ি ভাজা নাকি কাঁচা- কোন বাদাম খাওয়া বেশি ভালো সেটা নিয়ে। আসলে দুই ধরনের বাদামেই রয়েছে উপকারিতা। কাঁচা বাদামে অনেক সময় ব্যাকটেরিয়া থাকে যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আবার ভাজা বাদাম হারিয়ে ফেলে কিছু পুষ্টিগুণ। সুপার শপ থেকে ভাজা বাদাম সরাসরি না কিনে কাঁচা বাদাম কিনে ভেজে খেতে পারেন। অতিরিক্ত লবণ, চিনি কিংবা তেল থাকে সংরক্ষণ করা ভাজা বাদামে।

তথ্য: হেলথ লাইন 

/এনএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদ্যুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি