ঐশ্বরিয়া-অভিষেকের জমকালো সাজ

লাইফস্টাইল ডেস্ক
১০ মার্চ ২০১৯, ২০:৩৯আপডেট : ১০ মার্চ ২০১৯, ২০:৪২

ঐশ্বরিয়া-অভিষেকের জমকালো সাজ মুম্বাইতে নামদাজা কোনো ব্যক্তির বিয়ের আয়োজন হলেই বলিউড তারকাদের পোশাক ও সাজসজ্জা নিয়ে হামলে পড়ে গণমাধ্যম। গতকালকেই হয়ে গেলো আম্বানি পুত্র আকাশ আম্বানির বিয়ে। যথারীতি তারকা বহুল বিয়ে। এই বিয়েতে ঐশ্বরিয়া আর অভিষেক যুগল ও তাদের কন্যা আরাধ্যার সাজ নজর কেড়েছে সবার।

মনিষ মালহোত্রার ডিজাইন করা জারুল রঙা লেহেঙ্গা ও সঙ্গে রুপালি রঙা পাথরের কাজ করা কানের দুল ও টিকলি পরেছিলেন ঐশ্বরিয়া। তার লেহেঙ্গায় আগাগোড়া রুপালি কাজ করা ছিল।

বরাবরের মতো এবারও পরিবারের তিন সদস্য তিন রঙের পোশাক পরে এসেছিলেন। আরাধ্যা গোলাপী রঙের লেহেঙা পরে এসেছিল। তার লেহেঙ্গার ডিজাইনার জানা যায়নি। মায়ের লেহেঙ্গার সঙ্গে বেশ মিল পাওয়া গেছে। তাতেও রুপালি কারুকার্য ছিল।

অভিষেক পড়েছিলেন আবু জানি সন্দ্বীপ খোসলার ডিজাইন করা উজ্জ্বল বাঙ্গি রঙের শেরোয়ানি। সাদা চুরিদারের সঙ্গে তিনি সাদা জুতাও পরেছিলেন।

আকাশ আম্বানির বিয়েতে এই তিনজনের সাজকে সবচেয়ে উজ্জ্বল বলে অভিহিত করেছে।

সূত্র: বোল্ডস্কাই।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি