চট্টগ্রামে শাড়ি উৎসব

লাইফস্টাইল ডেস্ক
৩০ মার্চ ২০১৯, ১৯:৪৩আপডেট : ৩০ মার্চ ২০১৯, ১৯:৪৬

চট্টগ্রামে শাড়ি উৎসব বন্দরনগরী চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বিশ্বরঙ শাড়ি উৎসব’। কালারস অব লাইফ এবং ড্রিমার ওমেনস-এর তত্ত্বাবধানে বিশ্বরঙ আয়োজিত শাড়ি উৎসবে দেশের সংগীত, নাট্য ও ফ্যাশন জগতের তারকারা অংশ নিয়েছেন।

শুক্রবার সকালে আগ্রাবাদ হোটেলের ইছামতি হলে বর্ণিল এই শাড়ি উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন ও বিশ্বরঙের কর্ণধার ও ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা।

এ সময় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের ফ্যাশন ডিজাইনার রওশনস এবং কিডস ক্যাম্পের উদ্যোক্তা রওশন আরা চৌধুরী,  চট্টগ্রাম উইমেন চেম্বারের ভাইস প্রেসিডেন্ট ও কালারস অব লাইফের উপদেষ্টা রুহি মোস্তফা, সুলতানা নুরজাহান রোজি ও শাড়ি উৎসবের আয়োজক কালারস অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফফার।

তারকা অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একঝাঁক তারকা। তারমধ্যে অন্যতম অভিনেত্রী শম্পা রেজা, তানভীন সুইটি, বিজরী বরকত উল্লাহ, বন্যা মির্জা, উর্মিলা শ্রাবন্তী কর।

উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন,  এই ধরনের শাড়ি উৎসব দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতিকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামীতে এই ধরনের আরো বড় আকারে শাড়ি উৎসব উদযাপনে চট্টগ্রাম সিটি কর্পোরেশন সব ধরনের সহায়তা দেবে।

শাড়ি উৎসবের আয়োজক বিশ্বরঙ এর কর্ণধার বিপ্লব সাহা এবং কালারস অব লাইফের প্রেসিডেন্ট শাকিলা গাফফার জানান,  ‘বাঙালি ঐতিহ্যে শাড়ি থাক অমলিন’ শীর্ষক স্লোগানকে সামনে রেখে চট্টগ্রামে প্রথমবারের মতো শাড়ি উৎসবের আয়োজন করা হয়েছে। ভিনদেশি সংস্কৃতির কারণে শাড়ির প্রতি অনিহা দূর করে দেশীয় শাড়ির ঐতিহ্য ফিরিয়ে আনতে এই উৎসবের আয়োজন করা হয়েছে।

উৎসবে শাড়ি ব্যবসায়ী ও ডিজাইনার নীল কমল বসাককে সম্মাননা প্রদান করা হয়।

উৎসব চলবে শনিবার (৩০ মার্চ) সন্ধ্যা পর্যন্ত। উৎসবে চট্টগ্রামে বাঙালি ঐতিহ্যের নানা বর্ণিল শাড়ি পরে একাধিক ফ্যাশন কিউতে অংশ নেন চট্টগ্রামের তারকা মডেলরা। ফ্যাশন কোরিওগ্রাফি করেছে রিজভী হাসান। উপস্থাপনায় ছিলেন নাসরিন আক্তার।

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের