ইফতারে বাদামের লাড্ডু

লাইফস্টাইল ডেস্ক
২৮ মে ২০১৯, ১৯:২৮আপডেট : ২৮ মে ২০১৯, ১৯:৩০

ইফতারে জিলাপির মতো মিষ্টি খাবার বরাবরই থাকে। কেউ কেউ একটু মিষ্টি রাখেন। তবে এই ইফতারে যদি নিজের হাতে বানানো মিষ্টি লাড্ডু হয় তবে কিন্তু মন্দ হয় না। জেনে নিন কীভাবে খুব সহজে বাদামের লাড্ডু তৈরি করবেন।

ইফতারে বাদামের লাড্ডু
উপকরণ:

চিনি- দেড় কাপ

বেসন- ১ কাপ

টেলে আধভাঙা বাদাম-আধ কাপ

মাওয়া- ১/২ কাপ

কিসমিস- পরিমাণমতো

বাদাম কুচি- পরিমাণমতো

প্রণালি:

একটা প্যানে চিনি এবং এক কাপ পানি নিয়ে জ্বাল দিয়ে শিরা তৈরি করে নিতে হবে। এরপর বেসনের সঙ্গে আধা কাপ পানি মিলিয়ে ভালো করে বিটার দিয়ে বিট করে নিতে হবে। মিশ্রণটি ভালোভাবে মিশ্রিত হয়েছে কিনা তা পরখ করে দেখার জন্য এক বোল পানিতে বুন্দিয়ার মতো করে কয়েক ফোঁটা বেসন গোলা ফেলে দেখুন। যদি সেগুলো ভেসে ওঠে তাহলে বুঝতে হবে তা প্রস্তুত হয়ে গেছে।

একটা প্যানে তেল নিয়ে তা মাঝারি আঁচে গরম করতে হবে। তেল গরম হয়ে এলে তা বুন্দিয়ার মতো করে ভেজে নিন। বুন্দিয়া ভাজা হলে তা চিনির সিরায় দিতে হবে। সেই সঙ্গে দুটো এলাচ গুড়ো করে মিলিয়ে নিন।

সিরায় ভেজানো বুন্দিয়াগুলো হালকা ঠাণ্ডা হলে তাতে মাওয়া কিসমিস, বাদাম কুঁচি ও গুঁড়ো বাদাম দিয়ে ভালো করে মিলিয়ে লাড্ডু বানিয়ে নিতে হবে। এরপর ঠাণ্ডা করে পরিবেশন করুন। 

/এফএএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম