উজ্জ্বল ত্বকের জন্য পেঁপের প্যাক

আনিকা আলম
২৮ জুন ২০১৯, ১৩:১০আপডেট : ২৮ জুন ২০১৯, ১৫:২৩
image

মসৃণ ও উজ্জ্বল ত্বকের জন্য সপ্তাহে একবার ব্যবহার করতে পারেন পাকা পেঁপের প্যাক। এটি রোদে পোড়া দাগ ও বলিরেখা দূর করতেও কার্যকর। জেনে নিন পেঁপের বিভিন্ন ফেসপ্যাক কীভাবে ব্যবহার করবেন।

পেঁপে

  • ত্বকের রুক্ষতা দূর করতে পাকা পেঁপে চটকে কাঁচা দুধ মিশিয়ে নিন। পরিষ্কার ত্বকে ফেসপ্যাকটি ১৫ মিনিট লাগিয়ে রাখুন। হাত ভিজিয়ে চক্রাকারে ম্যাসাজ করে ধুয়ে ফেলুন ত্বক।
  • মসৃণ ও উজ্জ্বল ত্বক পেতে পাকা পেঁপের সঙ্গে মধু মিশিয়ে ব্লেন্ড করে নিন। মিশ্রণটি ১০ মিনিট ত্বকে লাগিয়ে রাখুন। পানির ঝাপটায় ধুয়ে নিন।
  • পাকা পেঁপে চটকে সমপরিমাণ দুধের সর ও মধু মেশান। মিশ্রণটি ত্বকে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। এটি ত্বকের কালচে দাগ দূর করতে সাহায্য করবে।
  • পাকা পেঁপের সঙ্গে অর্ধেকটি কলা ও অর্ধেকটি শসা মিশিয়ে ব্লেন্ড করে নিন। ১৫ মিনিট ত্বকে লাগিয়ে রেখে ধুয়ে ফেলুন। সপ্তাহে একবার ব্যবহার করলে বলিরেখা দূর হবে।
  • ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে টমেটো ও পাকা পেঁপে ব্লেন্ড করে ত্বকে লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন।
  • ডিমের সাদা অংশ ভালো করে ফেটিয়ে নিন। পাকা পেঁপের পেস্ট মিশিয়ে ত্বকে লাগান। শুকিয়ে গেলে টেনে উঠিয়ে ফেলুন। এটি লোমকূপের ভেতর থেকে ময়লা দূর করবে।  

তথ্য: মেকআপ অ্যান্ড বিউটি 

/এনএ/
সম্পর্কিত
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
বিশেষজ্ঞ পরামর্শহেয়ার ডাইয়ে সৌন্দর্য বাড়লেও ত্বকে হতে পারে যেসব ক্ষতি
বিশেষজ্ঞ পরামর্শ: এক মাসের ক্লান্তি দূর করতে কী করবেন?
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি